শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বাস মালিকরা ফিরতে চান আগের ভাড়ায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ২১:৫৫

শেয়ার করুনঃ
বাস মালিকরা ফিরতে চান আগের ভাড়ায়

করোনাকালের আগের বাস ভাড়ায় ফিরতে চান বাস মালিকরা। সামাজিক দূরত্ব মানতে বাসে অর্ধেক আসন খালি রাখার শর্তে বাড়ানো ৬০ ভাগ ভাড়ার প্রত্যাহার চান তারা। ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছে তাদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার বিকেলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন মালিকরা। 

মালিক সমিতির নেতারা এসব তথ্য জানিয়েছেন। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সমকালকে বলেছেন, বাস ছাড়া সকল ভাড়ায় চালিত পরিবহনে সব আসনে যাত্রী নেওয়া হচ্ছে। বাসে অর্ধেক আসন খালি রাখতে হচ্ছে। তবে অনেক কোম্পানির বাস, লোকাল বাস এ শর্ত মানছে না। বর্ধিত ভাড়ার কারণে একদিকে যাত্রীদের লোকসান হচ্ছে আবার অর্ধেক আসন খালি রাখতে হওয়ায় বাস মালিকেরও লোকসান হচ্ছে। সব কিছু যেহেতু স্বাভাবিক হচ্ছে, তাই বাসেও স্বাস্থ্যবিধির শর্ত শিথিল করা উচিত। মালিকরা আগের ভাড়ায় আসন যত যাত্রী তত ব্যবস্থায় ফিরতে চান। 

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে ৬৮ দিন বন্ধ রাখা হয় গণপরিবহন। ‘লকডাউন’ শেষে ১ জুন থেকে ১১ শর্তে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। প্রধান শর্ত ছিল অর্ধেক আসন খালি রাখতে হবে। এছাড়াও বাসে উঠানোর আগে যাত্রীর হাত ধোয়ানো, প্রতি যাত্রার আগে বাস জীবাণুমক্ত করা, চালক শ্রমিক ও যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক পরার শর্ত দেওয়া হয়। মালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছিল। বিআরটিএ ৮০ ভাগ ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছিল। পরে আলোচনা সমালোচনার মুখে মন্ত্রণালয় ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করে। 

আরও

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী
করোনাকালে যাত্রীর ওপর বোঝা চাপানোর অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি করে আসছেন। এখন বাস মালিকরা বাড়তি ভাড়া বাতিল চান। আগের ভাড়ায় ফেরার দাবি তুলেছেন। তবে বিআরটিএ কর্মকর্তারা সমকালকে জানিয়েছেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত তারা দেননি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দেওয়া হয়েছে। সরকারের নির্বাহী সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা বিআরটিএ বা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নেই। তারা ভাড়া কমাতে পারবেন। কিন্তু অর্ধেক আসন খালি রেখে আগের ভাড়ায় চলা সম্ভব নয়। বিআরটিএ’র চেয়ারম্যান নুরু মোহাম্মদ মজুমদার চলতি সপ্তাহের শুরুতে সমকালকে একই কথা জানিয়েছিলেন। 

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
খন্দকার এনায়েত জানিয়েছেন, আজকে সভায় আগের ভাড়ায় ও নিয়মে যাত্রী পরিবহনের প্রস্তাব তুলে ধরা হবে। অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হবে। এরপর সরকার সিদ্ধান্ত দেবে করোনাকালে কীভাবে বাসে যাত্রী পরিবহন করা হবে। সরকার অর্ধেক আসন খালি রাখার শর্ত দিলেও ঈদুল আজহার আগে থেকে অধিকাংশ বাসে এ নির্দেশনা মানা হচ্ছে না।

দূরপাল্লার লোকাল বাসে যথেচ্ছা যাত্রী তোলা হচ্ছে। ভাড়াও বাড়ানো হয়েছে। বিআরটিএও এটি স্বীকার করেছে। বলছে, তারা স্বাস্থ্যবিধির লঙ্ঘন আটকাতে পারছেন না। এ কারণে সংস্থাটি স্বাস্থ্যবিধি শিথিল করে আগের ভাড়ায় ফিরে যাওয়ার পক্ষে। সব আসনে যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হলেও, করোনাকাল শেষ না হওয়ায় পর্যন্ত দাঁড়িয়ে যাত্রী তোলায় নিষেধাজ্ঞা থাকবে বলে নিশ্চিত করেছে বিআরটিএ ।

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৮৩। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সময়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ৩০৭। দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মসজিদগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় সেবাকর্মী ভাতা পাবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের শক্তি: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির