বুধবার, ৭ অক্টোবর, ২০২৬২২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পুলিশ সদস্য শহীদ পারভেজের প্রতি বিনম্র শ্রদ্ধা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১:১২

শেয়ার করুনঃ
পুলিশ সদস্য শহীদ পারভেজের প্রতি বিনম্র শ্রদ্ধা

ফেসবুক থেকে প্রাপ্তঃ দেশসেবায় অনন্য ছিলেন শহীদ কনস্টবল পারভেজ।মাত্র বাইশ বছর বয়সে ছিল ছেলেটার, পুলিশের কনস্টবলের চাকুরি করত।দিনে ষোল থেকে আঠারো ঘন্টা ডিউটি, ছুটি নেই। মাথার উপরে অফিসারের বকাঝকা, আর নীচে পাবলিকের গালি।এর মধ্যেই কক্সবাজার সমুদ্রের পাশে ট্যুরিস্ট  পুলিশ ব্যারাকে কেটে যাচ্ছিল জীবন। 

গালি দেবার বেলায় বাঙালি বড়ই স্মার্ট। সুযোগ পেলে  ট্রাম থেকে পুতিন,পেলে থেকে ম্যরাডোনা বা মেসি-নেইমারের মায়ের সাথেও শারীরিক সম্পর্ক স্থাপনে এক মুহূর্ত দেরি করেনা।  আর পুলিশ হলে তো কথাই নেই! চোর-ডাকাত,  ইয়াবা বেন্ডার বা যে কোন বদমাশ তারাও ভাবে একমাত্র পুলিশ ছাড়া এদেশের বাকি সবাই স্বয়ং ভগবান প্রেরিত দেবদূতবিশেষ! পান থেকে চুন খশলেই সব পুলিশের ঘাড়ে পড়ে। দেশের সব দায়িত্ব যেন শুধু পুলিশের।

এতো প্রশ্নবিদ্ধ পেশা হওয়ার সত্বেও বৃদ্ধ মায়ের ঔষধের খরচ আর স্কুল পড়ুয়া বোনের লেখাপড়ার খরচ যোগাতেই পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশাকেই বেছে নিয়েছিলো পারভেজ। সেবা ও দায়িত্বপূর্ণ এই পেশাকেই  চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলো ক'দিন আগে কৈশোর ফেলে আসা পারভেজ।

আরও

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি
সবকিছু শৃঙ্খলার ভেতরে ভালোই কেটেছিলো দিন। গরীব দেশ, এক দেড় হাজার মানুষের জন্য পুলিশ কতজন তা মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা লাগে। দুর্নীতি, নোংরামির দুষ্টচক্র তো আছেই! সরকারের বরাদ্দ অতি সামান্য, মাথাপিছু দৈনিক ৪০ পয়সার কাছাকাছি ট্যাক্স দেয় জনগণ- আর আশা করে ওতেই দেশের পুলিশ USA পুলিশের  চেয়েও আধুনিক হবে। 

চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ছেলেটার ছোট্ট মাথায় এতসব খেলে না, ও শুধু জানে- পুলিশের চাকুরি মানে চোর ডাকাতের হাত থেকে মানুষকে বাঁচানো। ওটা করতে গেলে প্রাণ যায় যাক, তাও মান বাঁচুক! চোর, ডাকাত, ছিনতাইকারীর সামনেতো পুলিশ পিছু হটতে পারেনা।

২৩ জুলাই ২০১৫ বৃহষ্পতিবার সকালে কক্সবাজারের লাবনী পয়েন্টে ট্যুরিস পুলিঃ ব্যারাকের সামনে দাঁড়িয়ে ছিল পারভেজ। না, ডিউটি শুরু হয়নি তখনও।  এমনিই এসেছে সাদা পোশাকে হাটছিলো সে, অস্ত্রও আনেনি সাথে।হঠাৎ চোখে পড়ল হোটেল কল্লোলের মোড়ে একটা দৃশ্য- আরে! কি হচ্ছে ওখানে? দেখে তো মনে হচ্ছে ছিনতাই! 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সাথে অস্ত্র নেই, পরা নেই ইউনিফর্মও। যেহেতু এটা ডিউটির সময় না, মুখ ফিরিয়ে চলে গেলেও কারও কিছু বলার নেই। চলেও যেত ও, এরকম ছিনতাই কতই না হয়! কিন্তু না! পুলিশে যোগদানের পর পাসিং আউট প্যারেডে কুরআন শরীফ সামনে  রেখে সবার সাথে পারভেজও প্রতিজ্ঞা করেছিল - "নিজের প্রাণ বিপন্ন করে হলেও মানুষের জানমালের হেফাজত করবে।"আর পুলিশের সামনে পর্যটকে ছিনতাই করে পালিয়ে গেলে আয়নায় মুখ দেখাবে কি করে! বিশ বছর বয়েসে পুলিশে ঢুকেছে ও। ফোর্স ওকে আর ওর পরিবারকে এতদিন রেশন খাইয়েছে। উর্দি পরণে না থাকুক, উর্দির ফরজ নেভানোর এই তো সময়! 

আরও

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী
সব চিন্তা ফেলে হুংকার ছেড়ে খালি হাতে ছিনতাইকারীর পিছু নিলেন পারভেজ। প্রায় ১ কিলোমিটার দৌড়ে কক্সবাজারের জাম্বুর মোড় পার হয়ে গোলচক্কর মাঠে একাই জাপটে ধরল অস্ত্রধারী ২ ছিনতাইকারীকে।ছিনতাইকারীর হাতথেকে ছিনিয়েও নিলেস পর্যটকের সাড়ে ছয় হাজার টাকা।  এরিমধ্যে ছিনতাইকারীর  পারভেজের বুকের ঠিক মাঝখানে ছুরি বিঁধিয়ে দিল।

বুকে ছুরিবিদ্ধ হয়েও পারভেজ ছাড়লেননা ২ ছিনতাইকারীকে।পারভেজের একার লড়াই দেখে এগিয়ে এল আশেপাশের মানুষ, ধরা পড়ল ২ ছিনতাইকারী। কিন্তু ততোক্ষনে মাটিতে লুটিয়ে পড়লেন পারভেজ। পারভেজের রক্তে লাল হয়ে গেলো কক্সবাজারর গোল চক্কর মাঠের সবুজ ঘাড়। সবুজ ঘাসের উপর পারভেজের লাল রক্তে  বাংলাদেশের মানচিত্র এঁকে দিয়ে চলে গেলেন নাফেরার দেশে। এতক্ষন যেই পাভেজের কথা বলছি তার পুরো নাম পারভেজ হোসেন (২২) ,  টুরিস্ট পুলিশ কক্সবাজারের কনস্টবল ছিলেন তিনি। 

কনস্টবল পারভেজ হোসেনের মতো শতশত পুলিশেরর রক্তে বিনিময়ে এই  দেশের মানুষ রাতের বেলা শান্তিতে ঘুমায়। তারপর সকাল বেলা কর্মস্থলে যেতে যদি সামান্য জ্যমে পড়লেই আমরা ট্রাফিক সার্জেন্টের মা-বোন উদ্ধার করি। নিজের বাসা তালা না দিয়ে ঘুরতে গিয়ে, ফিরে এসে যদি দেখি বাসায় চুরি হয়েছে, তবে নিজের দোষ ডাকতে পুলিশের চৌদ্দগোস্টি উদ্ধার করি। এমন ভাব আচরণ করি আমার বাসা তালা ঝোলানোর দায়িত্ব যেন পুলিশের ছিলো।

মিডিয়াতে এগুলো আসেনা বেশিরভাগ সময়ে, আসলেও কোন এক কোনাকাঞ্চি দিয়ে। "আসামীর কাছ দু-একশ টাকা খেলেই তা আপনি প্রতিদিন দেখবেন। কিন্তু ছিনতাই ঠেকাতে জীবন দিল পুলিশ সেটি আর ঘটনাই মনে করেননা। পুলিশকে কিভাবে উন্নত করা যায় তা নিয়ে পাবলিক দু লাইন লেখবার সময় কই?! মাঠে সবুজ ঘাসে পড়ে থাকা পারভেজের পারভেজের  রক্ত যেন ঠিক বাংলাদেশের পতাকা। কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবেনা ওর--!!পৃথিবীর কোন দেশে পর্যটকদের রক্ষার জন্য কোন পুলিশ সদস্য শহীদ হননি।"

সর্বশেষ সংবাদ

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে শয্যা বাড়ছে, মৃত্যুহার নামছে সর্বনিম্ন

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে শয্যা বাড়ছে, মৃত্যুহার নামছে সর্বনিম্ন

বৈধ ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে শ্রমদাস বানানোর ফাঁদ

বৈধ ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে শ্রমদাস বানানোর ফাঁদ

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

আর্জেন্টিনার জার্সিতে শেষবার জাদু দেখিয়ে বিদায় মেসির

আর্জেন্টিনার জার্সিতে শেষবার জাদু দেখিয়ে বিদায় মেসির

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি দেবে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতের পাশাপাশি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের তফসিলে সুরক্ষা ও দায়মুক্তি দেওয়া হবে। সংবিধান সংশোধন কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা স্পষ্ট বলেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই সংশোধনী বিল সংসদে তোলা হবে। নোট অব ডিসেন্টসহ দলগুলো যেভাবে সনদে স্বাক্ষর করেছে, সরকার সেভাবেই তা

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের নিজেদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি পরিবারের ভিত্তি যেমন সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি দেশের ভবিষ্যৎও নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর। প্রধানমন্ত্রী বলেন, আয়োজনটি

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এ ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে