মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

করোনায় কিভাবে অবসর সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা।

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২০, ১:১৭

শেয়ার করুনঃ
করোনায় কিভাবে অবসর সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা।

করোনায় স্থবির বিশ্বের সাথে থেমে গেছে  সব।সারাবিশ্বের মত করোনার প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও।আক্রান্ত ছাড়িয়েছে লক্ষাধিক।শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অবসর সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা।এই অবসর সময় কিভাবে কাটাচ্ছেন তাই নিয়ে লিখেছেন শিক্ষার্থীরা।

শাহ মকদুর স্মরণ,খুলনা বিশ্ববিদ্যালয় :- প্রথম দিকের দিনগুলো ছিল অনেক কঠিন। হঠাৎ করে এমন অস্বাভাবিক সময়ে নিজেকে মানিয়ে নিতে বেশ সমস্যাই হয়েছিল। কিন্তু এখন বাস্তবতার সাথে মানিয়ে নিয়েছি। করোনার সময়টাতে প্রায় সারাক্ষনই ঘরে থাকা হয়। সুতরাং অনেক অভ্যাস পরিবর্তন হয়েছে। কাজ করছি নিজের দক্ষতা বৃদ্ধি করতে। প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট, টাইম মেনেজমেন্ট, লিডারশীপসহ আরো কিছু বিষয়ে অনলাইনে পড়াশোনা করার চেষ্টা করছি এবং অনেক কিছু শেখাও হচ্ছে।আমার লেখালিখির অভ্যাস অনেক আগে থেকে ছিল। কিন্তু কর্মব্যস্ত জীবনে সময় দেওয়া হতো না। এই অবসরে লেখার জন্য অনেক সময় পাচ্ছি।মোটকথা কোয়ারেন্টাইন এ কিছু না কিছু করার চেষ্টা করছি সব সময়। যাতে এই অস্বাভাবিক সময়ের পরে নিজেকে হারিয়ে না ফেলি।

আরও

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

শিবলী সাদিক লিছান,ঢাকা কলেজ:-বিশ্বব্যাপী ছড়ানো এই ভাইরাসের প্রভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ৩ মাস যাবত অনাকাঙ্ক্ষিত ছুটির মধ্যে দিয়ে কালাতিপাত করতে হচ্ছে। ভালো খারাপ দুটি দিক নিয়েই এখন দিন কাটাচ্ছি সবাই। তবে অবসরের এই দিন গুলো সদ্ব্যবহারের জন্য আমি নিজেকে বিভিন্ন সামাজিক কাজের পাশা পাশি,  ব্যক্তিগত কাজেও ব্যস্ত রাখছি। যেমনঃ ধর্মীয় জ্ঞান চর্চা, গল্পের বই পড়া, কবিতা লেখা, গান শোনা, ছবি আঁকা ইত্যাদি। সেই সাথে অবসরের এই সময়টাতে পরিবারের পাশা পাশি আত্বীয় স্বজন এবং বন্ধুদের সাথে যোগাযোগ করছি। এইসব সব ব্যস্ততাগুলো আমাকে ক্ষনিকের জন্য অবসরের  কথা একদম ভুলিয়ে দেয়।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
রিফাত নূর রাব্বি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :- ছুটি শুরুর প্রথম দিকে করোনা ভয়ে দিন কাটছিলো, পরবর্তীতে ছুটি বৃদ্ধিতে করোনা ভীতি কিছুটা কমেছে কিন্তু একজন স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী হিসেবে এখন আমার পড়ালেখার অনিশ্চয়তা, সেশনজট আর হতাশায় দিন কাটছে। আমার বাড়ি উপকূলীয় অঞ্চলে হওয়ায় এরমধ্যেই ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় আমার বাড়ির আশপাশের এলাকা, ক্ষতিগ্রস্ত এলাকায় একজন স্বেচ্ছাসেবী হিসেবে ত্রাণ দিতে ও ফ্রি মেডিকেল টিমের সাথে কাজ করেছি। বর্তমানে লেখালেখি,বাড়িতে কেরাম খেলা, নিয়মিত পত্রিকা আর কয়েকটি অনলাইন গণমাধ্যমে উপস্থাপক হিসেবে কাজ করছি। সারাদিন বাড়িতে অবস্থান করছি সেইসাথে বন্ধু, আত্নীয়দের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করছি। জুম বা গুগল মিটে বিভিন্ন ধরনের অনলাইন ওয়ার্কশপ ও মিটিং করছি।"

মোঃ রুহুল আমিন,ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি :- এই করোনা মহামারি ভাইরাসের কারনে  সব কিছু  বন্দ থাকায়  প্রাকৃতিক পরিবেশ  সেজেছে নতুন রূপে।দীর্ঘদিন  বিশ্ববিদ্যালয়  বন্দ থাকায় অনেক সময় পাওয়ার কারণে  নিজের জন্ম-ভূমিকে চিনে নিতে পেরেছি  অন্যরকম  ভাবে।  এই অবসরে আমার সময়  কাটছে বিভিন্ন ছোট গল্প, কবিতা ইতিহাসের এবং  ইসলামের কিছু ধর্ম গ্রন্থের বই পড়ে। অনলাইনে  শুরু করে দিয়েছে  অনলাইন  ক্লাস  এবং  অনলাইন  পরিক্ষা । পড়াশোনা  শুরু করতে হচ্ছে   নতুন   অভিজ্ঞতার মধ্যে  দিয়ে।। করেনা  এই পরিস্থিতিতে শিখেছি অনেক  কিছু। করতে হচ্ছে ছোট বড় অনেক কাজ যা আমাদের ভবিষ্যৎ জীবন যাত্রায় অনেক কাজে দিবে। আমি একজন শিক্ষার্থী হিসেবে বলতে পারি এই করোনা ভাইরাসের কারনে প্রথম অবস্থায়  অবসর সময়   আনন্দ উপভোগ করলেও বর্তমান অবস্থায় তা বিরক্তিকর। এই অবসরে শিখেছি অনেক কিছু । 

আরও

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

এই সময় যতই আনন্দ মুখরিত কাটোক না কেন, আমি চাই যত-তারাতাড়ি সম্ভব সৃষ্টি কর্তা  যেন এই গোটা বিশ্বকে সুস্থ- সুন্দর  পরিবেশে ফিরিয়ে দিক।।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পৃথিবী দ্রুত সুস্থ হউক।ক্যাম্পাসে আবার আড্ডা জমে উঠুক।এই অবসর কেটে গিয়ে নেমে আসুক ব্যাস্ততা।সকালের সূর্য আবার সুস্থ হয়ে হাসুক।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

সর্বশেষ সংবাদ

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার

কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থায়নের মাধ্যমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রোপণ মৌসুমে সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

শিশুদের নিজেদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে পারলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি পরিবারের ভিত্তি যেমন সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠার ওপর নির্ভর করে, তেমনি দেশের ভবিষ্যৎও নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর। প্রধানমন্ত্রী বলেন, আয়োজনটি

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এ ছুটি নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস-আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। এবার আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস