সোমবার, ৫ অক্টোবর, ২০২৬২১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

প্রধানমন্ত্রী নির্দেশ দিলে ব্যাংকের সুদ অবশ্যই মওকুফ করা হবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মে ২০২০, ১৬:৪১

শেয়ার করুনঃ
প্রধানমন্ত্রী নির্দেশ দিলে ব্যাংকের সুদ অবশ্যই মওকুফ করা হবে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিলে ব্যাংক সুদ অবশ্যই মওকুফ করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী-ঘোষিত প্রণোদনার টাকা ধাপ্পাবাজি করে নেওয়ার সুযোগ নেই।

বিএবি চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিনকে এক সাক্ষাৎকারে বিশ্বব্যাপী চলমান কভিড-১৯-এর প্রভাবে বাংলাদেশে অচল হয়ে পড়া ব্যবসা-বাণিজ্য বাঁচাতে ব্যাংক খাতের ভূমিকা, ব্যাংক সুদ মওকুফ, প্রধানমন্ত্রী-ঘোষিত প্রণোদনার বাস্তবায়নসহ সামগ্রিক বিষয়ে তাঁর অভিমত তুলে ধরেন।

ইনিউজ ৭১ : চলমান লকডাউনের সময় ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বিভিন্ন উদ্যোক্তা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক ঋণের সুদ মওকুফ করার ওপর গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিমধ্যে এ ব্যাপারে একটি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য কী?

আরও

মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

নজরুল ইসলাম মজুমদার : কভিড-১৯-কে কেন্দ্র করে বড় ধরনের ক্ষতি হয়েছে। কিন্তু ঋণের সুদ কী করে মাফ করা যায়! টাকা কার? টাকা তো জনগণের। বেশির ভাগ টাকাই তো জনগণের।স্পন্সর শেয়ারহোল্ডারদের ৩০-৪০ শতাংশ। বাকি ৬০-৭০ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের। আর প্রায় ৮০ শতাংশ টাকাই তো জনগণের। তারা তো লাভের বিনিময়েই টাকা রেখেছেন, তাই না! আমরা যদি সুদ মাফ করে দিই তাহলে আমনাতের সুদ দেব কীভাবে? এরপর কর্মীদের বেতন। বাড়ি ভাড়া। অন্যান্য খরচ কীভাবে দেব? আমরাও তো ব্যবসা করি। এটা করলে ব্যাংক তো দেউলিয়া হয়ে যাবে। এ দাবিটা ন্যায়সম্মত নয়। আমি তো ব্যবসা করি। আমারও তো ১০-১২টি ব্যাংক থেকে লোন নিতে হয়েছে,

তবে বিশেষ কোনো কেইসে এটা হতে পারে। যেমন কোনো লোক মারা গেছে, আগুন লেগে সব পুড়ে গেছে, কোনো দুর্যোগে সব নষ্ট হয়ে গেছে, তখন এটা হতে পারে। আমি তো ব্যবসায়ী আবার ব্যাংকের পরিচালক। আমরা কীভাবে করব? তবে প্রধানমন্ত্রী নির্দেশ দিলে অবশ্যই আমরা তা করব। সরকার নিশ্চয়ই অন্য কিছু ভাবছে। সরকার হয়তো ভর্র্তুকি দেবে। তাহলে আমরা সুদ মওকুফ করে দিতে পারব। যেমন ব্রিটিশ সরকার বলছে তারা বেইলআউট করবে। এটাই একটা প্রক্রিয়া আছে। আরেকটা হতে পারে,

যে পরিমাণ সুদ আমরা মাফ করব তা যদি সরকার আমাদের (ব্যাংকগুলোকে) প্রণোদনা হিসেবে দিয়ে দেয় তাহলে তা করা সম্ভব। এটা তো এত সহজে সম্ভব নয়। প্রধানমন্ত্রী হয়তো এমন কিছু একটা ভাবছেন। তিনি একজন বিচক্ষণ মানুষ। এত দিন ধরে দেশ চালাচ্ছেন। আমাদের যদি ভর্তুকি দেওয়াও হয় কত টাকা দেবে সরকার। এটা বিরাট অঙ্কের টাকা হবে। কেননা এখন তো সবই বন্ধ। শুধু খাবারের ব্যবসা ছাড়া কিছুই চলছে না। সেগুলোও ঠিকমতো চলছে না।

ইনিউজ ৭১ : যেসব শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিতভাবে ঋণ পরিশোধ করেছে- এ মন্দা কাটিয়ে ওঠার জন্য তাদের প্রয়োজনীয় নতুন ঋণ দেওয়ার দাবি উঠেছে। এ ব্যাপারে আপনারা কতটুকু প্রস্তুত?

আরও

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
নজরুল ইসলাম মজুমদার : অবশ্যই তাদের ঋণ দিতে হবে এবং তারা অব্যাহতভাবে ঋণ পাবেন। যারা ভালো ব্যবসায়ী দেশে-বিদেশে যাদের সুুনাম আছে, তারা এখন কিস্তি দিতে পারছেন না। এটা স্বাভাবিক। তবে পরিস্থিতি স্বভাবিক হলে ব্যবসা-বাণিজ্য আবার ভালো হবে। নতুন ঋণ তো অবশ্যই দিতে হবে। ব্যাংক তো টাকার ব্যবসা করে তাই না! যারা ভালো ব্যবসায়ী, তারা এখন সমস্যায় আছেন। পরিস্থিতি ভালো হলে তাদের অবস্থাও সামনে ভালো হবে। তাদের আমরা ঋণ দিয়েই যাব। এতে কোনো সমস্যা হবে না।

ইনিউজ ৭১ : ঋণের কিস্তি জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। জুন পর্যন্ত যেন কেউ নতুন করে খেলাপি না হয় সেটা বাংলাদেশ ব্যাংক বলেছে। কিন্তু ব্যবসায়ীরা এটাকে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন। আপনি কী মনে করেন এ বিষয়ে? জুনের মধ্যে এ মহামারী থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।

নজরুল ইসলাম মজুমদার : সেটা খুই যৌক্তিক দাবি। ন্যায়সংগত এবং সময়োপযোগী। কেননা এই করোনাভাইরাস জুনের মধ্যে শেষ হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নাই। দিন দিন রোগী বাড়ছেই আমাদের। মারাও যাচ্ছে। দেখুন চীনে, ইতালিতে আমেরিকায় কোথাও তো থামছে না। অথচ সেখানে অনেক আগেই শুরু হেেয়ছে। ফলে আমরা অর্থমন্ত্রীকে বলেছি ডিসেম্বর পর্যন্ত বাড়াতে হবে খেলাপি ঋণের বিষয়টা। এখন তো কোনো ব্যবসায়ীই টাকা দিতে পারছেন না।

তারা ডিসেম্বরে গিয়েও টাকা দিতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। ফলে এটা ডিসেম্বর পর্যন্ত হতে হবে। এটা না হলে এতে ব্যাংকের ব্যালান্স শিট নেগেটিভ হয়ে যাবে। এতে খেলাপি ঋণ বেড়ে যাবে। এজন্য এটা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো অত্যন্ত বাস্তবসম্মত। খেলাপি ঋণ বেড়ে গেলে তখন তো ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে। এতে দেশের অর্থনীতির রেটিং কমে যাবে। তখন বিদেশি ব্যাংকগুলো বলবে তোমাদের ব্যবসায়িক এলসি খোলা যাবে না। বিশ্বব্যাংক, আইএমএফ নানা কথা বলবে। বলবে তোমাদের তো অবস্থা খারাপ। এটা করতেই হবে।

ইনিউজ ৭১ : শিল্পকারখানার উৎপাদন অব্যাহত রাখতে এবং ব্যবসায় ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন তা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ প্যাকেজ কীভাবে কাজে লাগানো হচ্ছে বলে আপনি মনে করেন?

নজরুল ইসলাম মজুমদার : এটা অত্যন্ত বাস্তবসম্মত। আমি আগেই বলেছি প্রধানমন্ত্রী একজন অত্যন্ত বিচক্ষণ মানুষ। টাকাটা কীভাবে বিতরণ হবে তাও তিনি বলে দিয়েছেন। এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য অত্যন্ত উপযোগী। সুন্দরভাবে বলে দিয়েছেন বিকাশ কিংবা রকেট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শ্রমিকের কাছে চলে যাবে বেতনের টাকা। এটা শ্রমিকরাই পাবে। মালিকদের নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি এটা অত্যন্ত ভালো পদ্ধতি।

যদি কারও (কোনো ব্যবসায়ীর) কোনো উদ্দেশ্য থাকে টাকা নেওয়ার তাও পারবে না। এটা সরাসরি শ্রমিকদের কাছেই চলে যাবে। আর বাকিটা তো ব্যাংক দেখেশুনেই দেবে। খেলাপিদের কেউই দেবে না।

ইনিউজ ৭১ : ইতিপূর্বে যারা ব্যাংক লোন নিয়ে খেলাপের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন জাতির এই ক্রান্তিলগ্নে তাদের চিরদিনের জন্য ব্যাংক লোন বন্ধ করার দাবি উঠেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নজরুল ইসলাম মজুমদার : যারা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে ফেরত দিচ্ছেন না তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা হচ্ছে বলে অর্থমন্ত্রী আমাদের জানিয়েছেন। তারা তো ঋণ পাবেনই না। বরং তাদের যে সম্পদ আছে তা বিক্রি করে টাকা তোলা হবে। আমি চাই ঋণখেলাপিদের কঠোর শাস্তি হোক। খেলাপিরা কোনোভাবেই এ সুবিধা পাবেন না। যারা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে ফেরত দিচ্ছেন না তাদের ফাঁসি দিলেও তো টাকা আসবে না।

কিন্তু শাস্তির একটা ব্যবস্থা তো থাকতে হবে। তাকে নতুন করে ঋণ দেওয়ার প্রশ্নই আসে না। দেউলিয়া আইন পাস করে ওই লোককে দেউলিয়া ঘোষণা করা উচিত। এ ব্যাপারে আমরা সতর্ক থাকব অবশ্যই। যাদের সিআইবি রিপোর্ট খারাপ তারা কোনোভঅবেই টাকা পাবে না। তাদের টাকা দিতে কোনো এমডিই সাহস করবে না। কার এত সাহস আছে যে খেলাপিদের আবার নতুন করে টাকা দেবে।

ইনিউজ ৭১ : এই মহামারীর ক্ষতি মোকাবিলায় ব্যাংকগুলো নিজেরা বিশেষ উদ্যোগ বা ঋণসেবা চালু করতে পারে কিনা, যা অর্থনীতিতে গতি ফেরাবে।

নজরুল ইসলাম মজুমদার : এই মহামরী মোকাবিলার জন্য পৃথক কোনো স্কিম চালুর প্রশ্নই আসে না। বেসরকারি ব্যাংক নতুন করে কী স্কিম চালু করবে! এটা হয় না।

তবে আমরা ভালো ব্যবসায়ীদের টাকা দিয়েই যাব। যারা ভালো ব্যবসায়ী তারা সব সময়ই ঋণ পাবেন। এটা তো অটোমেটিক্যালিই হবে। তবে দুর্যোগকালে আমরা সরকারকে সিএসআরের মাধ্যমে কিছু হেল্প করতে পারি। এটা আমরা সব সময় করি। এবারও দিয়েছি। দরিদ্র মানুষের জন্য দিচ্ছি। প্রধানমন্ত্রী দিচ্ছেন। আমরা তো দেখছি। সেটা তো আমরা করছিই।

ইনিউজ ৭১ : শুধু কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের পাশাপাশি বিএবি ব্যাংকের খেলাপি ঋণ কমাতে বিশেষ পদক্ষেপ নিতে পারে কিনা? 

নজরুল ইসলাম মজুমদার : খেলাপি ঋণ কমানো নির্ভর করে ব্যবসার ওপর। ব্যবসা চালু হলে এটা কমে যাবে। কোনো ব্যবসায়ী খেলাপি হয়ে গেছে, তার ব্যবসা ভালো হলে আবার সে নিয়মিত হতে পারবে। মনে করেন কারও সামান্য কিছু লোন পরিশোধ বাকি থাকতে খেলাপি হয়ে গেছে তখন সেটা যাচাই-বাছাই করে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি। এদের সহযোগিতা দিতে হবে।

ইনিউজ ৭১ : ঘোষিত প্রণোদনা যাতে প্রকৃত সুবিধাভোগীরা পায় সেজন্য আর কী পদক্ষেপ নেওয়া যায়? 

নজরুল ইসলাম মজুমদার : এখানে প্রকৃত ক্ষতিগ্রস্তরাই এ সুবিধা পাবেন। এখানে ধাপ্পাবাজির কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী নিজেই এটা নজরদারি করছেন। ফলে এখানে কোনোরকম দুর্নীতি বা অনিয়ম হওয়ার সুযোগ আমি অন্তত দেখি না।

ইনিউজ ৭১ : আপনি কি মনে করেন রাজনৈতিক চাপমুক্ত থেকে প্রণোদনা বিতরণ করা যাবে?

নজরুল ইসলাম মজুমদার : আমি নিজে রাজনীতি করি না। এটা আমি বলাটা ঠিক হবে না। তবে এটা এই মুহূর্তে রাজনৈতিকভাবে দেখলে হবে না। কে কোন দলের তা বিচার করে লোন দেওয়া হয় না। এটা একটা সর্বদলীয় প্রণোদনাা সেটা তো অবশ্যই ঠিকমতো হবে। এখানে রাজনৈতিক চাপ তো কোনোভাবেই আসবে না। কারণ এটা স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই দেখভাল করছেন। আর তিনি তো জনগণের অভিভাবক। সবার কথাই তো তাকে ভাবতে হয়। তিনি তো সবার কথাই বলবেন। এটা স্বাভাবিক। 

ইনিউজ ৭১ পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

ইনিউজ ৭১/ জি.হা

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

সর্বশেষ সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দেশব্যাপী সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।  সরকারি ভবনের পাশাপাশি গ্রামগঞ্জের হাটবাজারের ভবনের ছাদেও সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা ও আমদানিনির্ভরতার কারণে উৎপাদন ব্যয় ও অনিশ্চয়তা বাড়ছে। তাই সহজলভ্য সূর্যের আলো কাজে

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

গণতন্ত্রকে সুসংহত ও গ্রহণযোগ্য করতে হলে রাষ্ট্র পরিচালনা থেকে নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু নারী ভোটারের

৩৫ নতুন উড়োজাহাজে বদলে যাচ্ছে বিমানের বিশাল বহর

৩৫ নতুন উড়োজাহাজে বদলে যাচ্ছে বিমানের বিশাল বহর

ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে আগামী বুধবার ৭ অক্টোবর চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকার একটি হোটেলে বহু কোটি ডলারের এই চুক্তি স্বাক্ষরিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ চুক্তি বিমানের বহর সম্প্রসারণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি ধাপ। চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনা হবে। এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। প্রত্যেক শিক্ষক পাবেন নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে

দেশজুড়ে সবার আবাসন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করছে সরকার

দেশজুড়ে সবার আবাসন নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান করছে সরকার

পরিকল্পিত ও সুষম নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’কে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।  প্রধানমন্ত্রী বলেন, আবাসন শুধু