
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ২১:৯
১৪ দিন শেষে, আজ থেকে মহান আল্লাহ তায়ালা আমাকে মুক্তি দিয়েছেন। ১১ এপ্রিল প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা নিয়ে যখন সন্দেহবশত টেস্ট করাতে যায়, তখন ক্ষুনাক্ষরেও ভাবিনি এতো এতো সতর্ক থাকার পরেও আমার কোভিড-১৯ পজিটিভ আসবে। ১১এপ্রিল সন্ধ্যা ৬:২৪ মিনিটে যখন ফোনে এসএমএস আসলো, এক মূহুর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। দ্রুত মেয়ে আর তার মাকে দুরে সরে যেতে বললাম। বন্দি হলাম একা একটা রুমে। মাগরিবের নামাজ পড়ে, অফিসে জানালাম। সবাই সাহস দিলো। একটাই কথা, মনোবল হারানো যাবেনা।
