
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ৩:২২

ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭জন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) বিকালে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কারণে নিত্যপণ্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।
এর মধ্যে ভূঞাপুর কাঁচা বাজারের শামীমকে ২ হাজার টাকা, বাদলকে ২ হাজার টাকা, কায়ুমকে ৩ হাজার টাকা, গোবিন্দাসী বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের চানমিয়াকে ১০ হাজার টাকা, বেলাল স্টোরের মালিক বাবলুকে ৫ হাজার টাকা, বিউটি জেনারেল স্টোরের মালিক বাদল ঘোষকে ২ হাজার টাকা এবং চাউলের দোকানদার আসাদুল ইসলামকে ২ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
