
প্রকাশ: ৬ মার্চ ২০২০, ১৮:৩৯

সাভারে উলাইল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আকাশ আহম্মেদ (২২) নামে শিল্প পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০৫ মার্চ) মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘট ঘটে। আকাশ আহম্মেদ ঢাকার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে আশুলিয়া থেকে মোটরসাইকেলে করে তিনি একাই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে উলাইল এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
