
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১৮:৪৫

বাংলাদেশে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের একজন ইতালিফেরত, আরেকজন জার্মানিফেরত। তাদের আমরা এনেছি, হাসপাতালে রেখেছি।এর আগে ৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তবে তারা বর্তমানে সুস্থ রয়েছেন।
