শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

গণমুখী পুলিশিং সেবা অব্যাহত রাখতে চাই: বিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মার্চ ২০২০, ২:২৯

শেয়ার করুনঃ
গণমুখী পুলিশিং সেবা অব্যাহত রাখতে চাই: বিএমপি কমিশনার
“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানকে সামনে রেখে আমরা সত্যিকারের জনগণের পুলিশ হতে পেরেছি কি-না, তা কাজের মাধ্যমে তথা জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে পরিচয় দিতে চাই। আর এজন্যই ওপেন হাউজ ডে। যেখানে আমরা সাধারণ মানুষের বিশেষ করে যে সকল ভুক্তভোগী পুলিশের কাঙ্খিত সেবা পাচ্ছেন না তাদের কথা শুনতে চাই। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার আয়োজনে শনিবার (৭মার্চ) সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

অনুষ্ঠানের শুরুতেই বিগত ওপেন হাউজ ডে-তে উত্থাপিত বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। প্রতিবেদন তুলে ধরে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম। এরপর যথারীতি উপস্থিতিদের জন্য উন্মুক্ত আলোচনা শুরু হয়। এ সময় বিভিন্ন ভুক্তভোগীর বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন কমিশনার। এছাড়া উত্থাপিত বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।

বিএমপি কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মুজিব বর্ষে মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে জনগণের পুলিশ হতে যে জনমুখী গণমুখী কার্যক্রম এর ধারা অব্যাহত রেখে উন্নয়নের যে হাইওয়েতে অবস্থান করছি সেখান থেকে পিছনে তাকানোর সুযোগ নেই।

আরও

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ
ভুক্তভোগীদের পৃথক পৃথক বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ কমিশনার বলেন, সৎ ও নিষ্ঠাবান, নৈতিকতা সম্পন্ন লোকদের কমিউনিটি পুলিশিং এর কমিটিতে রাখতে হবে। এ কমিটিতে যদি নৈতিকতা বিপন্ন লোকদের রাখা হয় তাহলে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের লক্ষ্য অর্জিত হবে না। 

বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রতিদিনই নতুন নতুন অংশগ্রহণকারী আসছে। এতে আপনাদের মতামত পরামর্শ পেয়ে আমাদের কাজ অনেকটা সহজ হচ্ছে। আপনাদের মতামত আমাদের কর্মকাণ্ডের সমন্বয় সাধনে সহায়তা করে।

তিনি বলেন, তিনটি উদ্দেশ্য নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। প্রথমতঃ যারা পুলিশের কাঙ্খিত সেবা বি ত সেই সকল ভুক্তভোগীদের কথা আমরা কর্মকর্তাবৃন্দ সরকারি শুনতে চাই। দ্বিতীয়তঃ কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা। তৃতীয়তঃ জনপ্রতিনিধি, সচেতন ব্যক্তি যারা সমাজকে সুন্দর রাখতে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন সেগুলো শুনতে চাই। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
তিনি বলেন, ওপেন হাউজ ডে অনুষ্ঠানে যে সকল ভুক্তভোগী এসেছেন তাদের সকলের কথা শুনতে চাই। এজন্য সময় যা লাগুক। বিভিন্ন প্রসংগে আলোচনার প্রেক্ষিতে বিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় কম বয়সী অটো চালকদের তালিকা করতে হবে। এজন্য তিনি থানার কর্মকর্তাদের নির্দেশ দেন।  তিনি আরো বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা থানার গুরুত্বপূর্ণ এলাকায় থানার কর্মকর্তাদের নাম এবং মোবাইল নম্বর সম্বলিত সাইন বোর্ড স্থাপন করা হবে।

আরও

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, ওপেন হাউজ অনুষ্ঠানে কোন বিষয় অভিযোগ আসলে তা যথাযথভাবে পর্যালোচনা করতে হবে এবং শেষ পর্যন্ত ফলাফল চাই।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, ওপেন হাউজ আপনাদের অনুষ্ঠান। এটা ফলপ্রসূ করার দায়িত্ব আপনাদের। থানায় প্রতিমাসে একবার ওপেন হাউজ ডে হলেও আমার কার্যালয়ে প্রতিদিনই ওপেন হাউজ ডে উলে­খ করে তিনি বলেন, আমি সব সময় আপনাদের কথা শুনতে চাই। আমরা জনবান্ধব পুলিশ হতে চাই। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন এন্ড স্টাফ অফিসার) মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার (মোঃ সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিপুল কোরাল মাছ, ১ লাখ ৭১ হাজারে বিক্রি

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

ক্যামেলিয়া হাসপাতাল বন্ধে চিকিৎসা বঞ্চিত ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

বরিশালে দীর্ঘদিনের ময়লার ভাগাড় সরানোর উদ্যোগ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

নোয়াখালীতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ হারাল তরুণ

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল বিদ্যুৎ সরবরাহে সরকারের উদ্যোগ

কৃষি উৎপাদন সচল রাখতে দেশের কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর ফরিদপুর রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কৃষকের পাট, ধান ও ভুট্টা চাষাবাদ যেন ব্যাহত না হয় সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চাষিরা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

সন্ধ্যার পর মার্কেট বন্ধে সরকারের নতুন নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে দেশের সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং বিদ্যুৎ সাশ্রয়ের

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জাতীয় টিকাদান কার্যক্রম জোরদার করতেই

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের জ্বালানি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা নিশ্চিত, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে