শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬২০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আবরারের হত্যাকারীরা উপযুক্ত শাস্তি পাবে : আইনমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ২:১৯

শেয়ার করুনঃ
আবরারের হত্যাকারীরা উপযুক্ত শাস্তি পাবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, 'বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।' বৃহস্পতিবার নোয়াখালীতে নব-নির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'তদন্ত শেষে যাদের নাম বেরিয়ে আসবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি যে দলেরই হউক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। এই হত্যাকাণ্ডের তদন্তের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। অবশ্যই দোষীদের আইনের আওতায় আনা হবে এবং অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অভিযোগপত্র পাওয়ার পর কোন আদালতে বিচার হবে তা তখনই সিদ্ধান্ত নেওয়া হবে।' তিনি আরও বলেন, 'চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন বিচার বিভাগের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে। এ ভবন উদ্বোধনের ফলে এখন এজলাসের অভাবে বিচারের প্রহর গুনতে হবে না। দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ বছরে ১ হাজার ২৮ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়া চলমান থাকবে। এই পর্যন্ত ২৬টি জেলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করা হয়েছে। এতে বিচার বিভাগের অবকাঠামোগত সমস্যা কমে আসছে।'

আরও

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে তিন এলএনজি টার্মিনালের উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে তিন এলএনজি টার্মিনালের উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, 'আগে বিচারকদের বিদেশে কোন প্রশিক্ষণের গ্রহণের সুযোগ ছিল না। এ সরকার বিচারকদের বিদেশে গিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে।' মামলা জটের বিষয়টি দীর্ঘদিনের। এটি ১ দিনে হয় নাই। বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ক্রমান্বয়ে মামলার জট কমবে এবং জনগণ ন্যায় বিচার পাবে বলে আইনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। বঙ্গবন্ধু পাকিস্তান আমলে ন্যায় বিচার পাননি এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী বিচার বিভাগের প্রতি সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল। বার ও বেঞ্চের সম্পর্ক ভালো থাকলে জনগণ ন্যায় বিচার পেতে সহায়ক হবে। জনগণ যেন দ্রুত ন্যায় বিচার পেতে পারে সেই জন্য সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে।'

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, যুগ্ম সচিব ও ভবন নির্মাণের প্রকল্প সমন্বয়ক বিকাশ সরকার কুমার সাহা, গণপূর্ত বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন আহমেদসহ বারের সকল আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন।

ইনিউজ৭১/জিয়া

জনপ্রিয় সংবাদ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

সর্বশেষ সংবাদ

চিকেনস নেকে চার লেন, বরাদ্দ ২ হাজার ৭৭ কোটি রুপি

চিকেনস নেকে চার লেন, বরাদ্দ ২ হাজার ৭৭ কোটি রুপি

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেলেন বগুড়ায়

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারী মারা গেলেন বগুড়ায়

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাইয়ের অভিযোগ, জরিমানা ১১ হাজার টাকা

ভূরুঙ্গামারীতে মৃত গরু জবাইয়ের অভিযোগ, জরিমানা ১১ হাজার টাকা

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুইজনকে লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুইজনকে লাখ টাকা জরিমানা

কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, আহত ১৫ পর্যটক

কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, আহত ১৫ পর্যটক

এ সম্পর্কিত আরও পড়ুন

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

আগামী বছরের জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই

শাপলা চত্বর মামলায় হাসিনাসহ ৩০ পলাতককে আত্মসমর্পণের নির্দেশ

শাপলা চত্বর মামলায় হাসিনাসহ ৩০ পলাতককে আত্মসমর্পণের নির্দেশ

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের আত্মসমর্পণের বিষয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে

সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের গর্বিত পরিচয়—তারা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের মানুষের কাঁধে চেপে

তারেক রহমানের কারামুক্তি দিবস আজ

তারেক রহমানের কারামুক্তি দিবস আজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০০৭ সালে সেনাসমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় ৭ মার্চ ভোররাতে বাসা থেকে তুলে নেওয়া হয় তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক

রূপপুর বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত

রূপপুর বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত

বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগেই জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি)। এই সংযোগ প্রকল্পটির কমিশনিং কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নিল। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার (এনএলডিসি) পরিচালনাকারী জিই ভার্নোভার মধ্যে চুক্তিটি