
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩

দেশের সিনিয়র সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান, প্রয়াত সংগীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু, চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ ১০ গুণী ব্যক্তিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬ প্রদান করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
