বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জুয়াড়ীদের গা-ঢাকা, বরিশাল ফাঁকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ৪:১১

শেয়ার করুনঃ
জুয়াড়ীদের গা-ঢাকা, বরিশাল ফাঁকা

এ যেন আচমকা ঝড়। সবকিছু তছনছ করে দিচ্ছে। যা ধারণার বাইরে ছিল তাই হতে চলেছে। দুর্নীতি ও মাদক, সন্ত্রাসী, জঙ্গীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স থাকায় সারাদেশ ব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর থাকায় গা-ঢাকা দিয়েছেন জুয়াড়ীসহ শীর্ষ মাদক কারবারীরা। গত কয়েকদিন ধরে টানা অভিযানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ব্যানারে থাকা নেতাকর্মীরা বিপুল পরিমান নগদ অর্থ ও জুয়ার সামগ্রী সহ গ্রেফতার হওয়ায় গা-ঢাকা দিয়েছেন বলে মনে করছেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সচেতন মহল। এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে বাসা-বাড়ি ও ক্যাসিনো থেকে নগদ টাকা উদ্ধারের পর এবার রাস্তা-ঘাটেও টাকার বস্তা পাওয়া যাচ্ছে। যা সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখা গিয়েছিল। তখন কালো টাকার মালিকগণ আইনের মারপ্যাচ এড়াতে পুকুর, পথে প্রান্তরে দামী গাড়ি (প্যারাডো) ও টাকার বস্তা ফেলে দিয়েছিলেন। তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও ক্লাবপাড়ায় নজরদারী এবং অভিযানের কারণে বরিশালেও জুয়াড়ীদের আনাগোনা কমেছে। 

এদিকে বরিশাল আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলে জুয়াড়িদের চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থার সহায়তায় কাজ চলছে। আ’লীগের ছত্রছায়ায় বরিশালে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়া ও মাদকের কারবারে জড়িত তাদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে দলটির তৃণমূল নেতারা। এদের হাইব্রিড নামে আখ্যায়িত করে এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর আহ্বানও জানিয়েছেন স্থানীয় আ’লীগ নেতারা। 

সূত্রমতে, ঢাকার পর এবার বরিশাল নগরীর বেশ কয়েকটি ক্লাবে মেট্রোপলিটন পুলিশের অভিযান শুরু করেছে। যেখান থেকে যুবলীগ নেতাসহ একাধিক জুয়াড়ীকে মাদক ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ গ্রেফতারও করা হয়েছে। গত সপ্তাহেও বরিশাল নগরীর ক্লাবপাড়ায় সারি সারি মোটর সাইকেল, নামী-দামী প্রাইভেট কার দেখা যেতো। রাত যতই গভীর হতো, জুয়াড়ী ও মাদকসেবীদের আনাগোনা ততোই বাড়তো ক্লাবপাড়ায়। তবে হঠাৎ করেই এমন ঝড় আসবে তা কেউ আঁচ করতে পারেননি। 

আরও

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম
গতকাল সরেজমিনে দেখা গেছে, নগরীর কাউনিয়া, আমানতগঞ্জ, নাজিরের পুল, বাংলাবাজার, কালুশাহ সড়ক, জেলখানার মোড়, আলেকান্দা, চাঁদমারী, নতুনবাজার, সদর রোড, পুলিশ লাইন রোড ও কাশিপুরে একাধিক ক্লাব ফাঁকা হয়ে গেছে। পুলিশ ইতোমধ্যে নগরীর দুটি স্পটে অভিযান চালিয়ে আটক করেছে ১৪ জনকে। নগরীর জুয়ার আসর থেকে অনেকটা গা-ঢাকা দিয়েছে ছাত্রলীগ, যুবলীগর নামধারীরা। ফলে নগরীর ক্লাবপাড়ায় এখন সুনসান নীরবতা। খোঁজ নিয়ে জানা গেছে, যারা নিজেদের আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে নগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়াবাজি করে আসছিল। দলে তাদের কোনো পদ নেই, এরা সকলেই দলের ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টা করছে।

বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা বলেন, আট বছর ধরে এখানে কমিটি নেই। তাছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি না থাকলেও ছাত্রলীগ নামধারীরা বাস কাউন্টারে হামলা চালায়। কমিটি না থাকায় টেন্ডারবাজি, মাদক ব্যবসা, জুয়ার আসর গড়ে তোলে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, তার কমিটির মেয়াদ আট বছর অতিবাহিত হলেও এ অ লের নেতারা কমিটি দিতে চায় না। বেশ কয়েকবার পূর্ণাঙ্গ কমিটি দিলেও তা অনুমোদন হয়নি। আওয়ামী লীগের কর্মসূচিতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ডাকা হয় না। বরং যাদের পদ নেই তারা এখন ছাত্রলীগ নেতা। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ যেসব ক্যাম্পাসে ছাত্রলীগের নামে বিশৃঙ্খলা করা হয়, তারা অনুপ্রবেশকারী। জেলখানার মোড়, কালুশাহ সড়ক, চাঁদমারী, আলেকান্দা জুয়ার আসর চলে। আওয়ামী লীগের কয়েক নেতার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরিশালেও শুদ্ধি অভিযান দরকার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন
মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, বরিশালে হাইব্রিডদের, অনুপ্রবেশকারীদের কর্তৃত্বের অবসান হওয়ার দরকার। যারা টেন্ডারবাজি, জুয়াবাজি করে তারা আওয়ামী লীগের কেউ নয়। আইন প্রয়োগকারী সংস্থা তাদের ধরুক এটাই দল চায়। তিনি প্রশ্ন রেখে বলেন, নগরীর বহুতল ভবনে যারা বার বানিয়ে জুয়ার আসর বসায় তারা কি আওয়ামী লীগের। এদেরও দলের পক্ষ থেকে চিহ্নিত করা হবে।

এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির বলেন, হাইব্রিড, লুটেরা দলে থাকবে না। বরিশাল আওয়ামী লীগ সরকারের এ ধরনের অভিযানকে স্বাগত জানায়। বরিশালে ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব না থাকলেও তারা নিয়ন্ত্রণে আছে। যারা এ ধরনের অপকর্ম করছে তারা হাইব্রিড, অনুপ্রবেশকারী। সরকারের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তাদের চিহ্নিত করা হচ্ছে।

একেএম জাহাঙ্গির বলেন, ক্যাসিনোর আদলে বরিশালে জুয়ার আসর যারা বসায় তারা আওয়ামী লীগের কেউ নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করবে বলে মহানগর আওয়ামী লীগ আশা করে। দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়াবাজি করে তাদেরকে বেধে রাখার আহবান জানান তিনি। 

অপরদিকে চলমান অভিযান নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ণ ও মাদকের চক্রকে ভেঙে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। যে-ই অপরাধ করুক না কেন, ছাড় দেওয়া হবে না। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) জানিয়েছেন, দুর্নীতি, মাদক, সন্ত্রাসী ও জঙ্গী কর্মকান্ডের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের কারণে পুলিশ এখন বেশি তৎপর। অপরাধীরা গা-ঢাকা দিলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের নজরদারী অব্যাহত রেখেছে। তিনি বলেন, অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক তাদের কোন ছাড় দেয়া হবে না। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব 

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয়

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

নেপালে উৎপত্তি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়াকে হাস্যকর বললেন চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে হাস্যকর ও উন্মাদনা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে পলাতক। এমন একজন পলাতক আসামির পক্ষে দেশে ফেরার জন্য রাষ্ট্রীয়

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

জননিরাপত্তায় আট জেলায় বিজিবির ১০১ প্লাটুন মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, ঢাকাসহ আট জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে শুধু গোপালগঞ্জ জেলাতেই দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। বাকি সদস্যদের মোতায়েন করা হয়েছে দেশের আরও সাত