মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬১১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিশেষজ্ঞ জানালেন , এডিস মশা পানিতে ডিম পাড়ে না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ আগস্ট ২০১৯, ১৭:২১

শেয়ার করুনঃ
বিশেষজ্ঞ জানালেন , এডিস মশা পানিতে ডিম পাড়ে না
ঢাকা, ০৬ আগস্ট - ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার পানিতে ডিম পাড়ার বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান কীটতত্ত্ববিদ ডা. ভুপেন্দর নাগপাল। এ চিকিৎসক গত ৪০ বছর ধরে মশাবাহী রোগ নিয়ে কাজ করছেন।রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে (ডিজিএইচএস) গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ডা. নাগপাল ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং এডিস মশা নিধনে সফল না হওয়ার কারণগুলো বিশদভাবে তুলে ধরেন।এডিস ইজিপ্টি প্রজাতির প্রজনন বিষয়ে ডা. ভুপেন্দর নাগপাল বলেন, ‘এ মশা পানিতে ডিম পাড়ে বলে যে কথা প্রচলিত আছে তা ভিত্তিহীন। এ মশা চালাক আছে। একটি নারী এডিস মশা পাত্রের কানায় ডিম দেয়। আদর্শ পরিবেশে ডিমগুলো এক বছরের অধিক সময় পর্যন্ত টিকে থাকতে পারে। যখন বন্যা হয় বা পাত্রটি পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে তখন দ্রুত ডিম ফুটে যায়। মশার বাচ্চা বা শুককীট ফুটতে সর্বনিম্ন দুই মিলিলিটার পানিই যথেষ্ট।’ডব্লিউএইচও বিশেষজ্ঞের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য অনুযায়ী, একটি নারী এডিস মশা তার আশপাশের প্রতিটি পাত্রের কানায় ডিম পাড়ে। ডিম হয় মোট ৬০-১০০টি।

শুকনো পরিবেশে এসব ডিম অনেক দূরে পর্যন্ত স্থানান্তরিত হয়ে যেতে পারে বলে সতর্ক করে ডা. নাগপাল বলেন, ‘একটি নারী এডিস মশা এক দিন পরপর রক্ত খায় এবং দিনের বেলা প্রয়োজনীয় রক্ত পেতে এক দিনে পাঁচ থেকে ১৭ জনকে কামড়ায়। আর যেহেতু আদর্শ পরিবেশে এ মশা ৩০ দিনের মতো বেঁচে থাকতে পারে তাই পুরো জীবনকালে ৭৫ জনের অধিক মানুষকে আক্রান্ত করার ক্ষমতা রাখে।’ডব্লিউএইচওর দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের এ প্রধান কীটতত্ত্ববিদ বলেন, ‘প্রাপ্তবয়স্ক এডিস মশা কখনো খোলা জায়গায় বিশ্রাম নেয় না। এর দরকার হয় আলো থেকে দূরে গরম ও আর্দ্র পরিবেশ। এগুলো বিশ্রাম নেয় সোফার নিচে, বিছানার নিচে....কারণ এগুলোর দরকার অন্ধকার ও আর্দ্রতা।’ এমন অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে রাস্তায় ধোঁয়ার মেশিনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করে এডিস মশা মারা যাবে না বলে উল্লেখ করেন তিনি।এক মশায় অধিক মানুষ আক্রান্ত হওয়ার আরেকটি কারণ হিসেবে তিনি বলেন, ‘একজন মানুষ যখন কামড় খেয়ে মশাটি মারতে যায় তখন সেটি উড়ে গিয়ে আরেকজনের ওপর বসে।’

ডব্লিউএইচও ধোঁয়া প্রয়োগের সুপারিশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ মশা বাড়ির ভেতরে থাকে এবং ওষুধের সংস্পর্শে আসে না। ওষুধ প্রয়োগ আধা-শহুরে বা গ্রামীণ এলাকায় কাজ করতে পারে, কিন্তু শহর এলাকায় ব্যর্থ।’ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, অতীতের তুলনায় সাম্প্রতিক সময়ে বিশ্বের সব অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব এক সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘১৯৭০ সালের আগে মাত্র নয়টি দেশ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। বর্তমানে এতে ১২৬ দেশ আক্রান্ত হয়েছে,’ বলেন কীটতত্ত্ববিদ ডা. ভুপেন্দর নাগপাল।তিনি বলেন, ‘তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা আকাশছোঁয়া হলেও রোগীদের মধ্যে মারা যাওয়া হ্রাস পেয়েছে। ২০১১ থেকে সবখানে ডেঙ্গু রোগ বাড়ছে কিন্তু মৃত্যুর হার কমছে...কারণ ব্যবস্থাপনার উন্নতি হয়েছে।’ডেঙ্গু সংক্রমণ রোধে রাস্তায় কীটনাশক প্রয়োগ নয়, বরং পরিচ্ছন্নতার ওপর জোর দিয়ে ডা. নাগপাল বলেন, ‘ডেঙ্গু সংক্রমণ এড়াতে আপনার বাড়ি পরিষ্কার রাখা জরুরি।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল ইসির

নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল ইসির
সেই সঙ্গে তিনি অব্যবহৃত পাত্র ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন এবং তার পরামর্শ হলো, মশার ডিম ফুটা রোধ করতে খালি পাত্রগুলো সঠিকভাবে পরিষ্কার করতে হবে ও এমনকি উল্টো করে রাখতে হবে।মশা নিধনে এদের উৎস চিহ্নিত করার ওপর গুরুত্ব দিয়ে ডব্লিউএইচওর এ বিশেষজ্ঞ বলেন, ‘এই চরম মুহূর্তে এটাই হলো সবচেয়ে ভালো উপায়।’সেই সঙ্গে তিনি ধোঁয়ার জায়গায় অ্যারোসল ব্যবহারের পরামর্শ দেন। কারণ অ্যারোসল সহজে এডিস মশার বিশ্রামের জায়গায় পৌঁছাতে পারে।ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিহত করতে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান ডা. নাগপাল।তিনি ডেঙ্গু মোকাবিলায় পরিবহন, পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনসহ সরকারের সব সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।তার মতে, স্কুল, হাসপাতাল, শহরের ঘরবাড়ি, নির্মাণ এলাকা ও অফিসের মতো বিভিন্ন স্থাপনা পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে হ্রাস করা যায়।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন চূড়ান্ত

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন চূড়ান্ত

নয়া পুলিশ প্রধান হলেন মো. আলী হোসেন ফকির

নয়া পুলিশ প্রধান হলেন মো. আলী হোসেন ফকির

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান

নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন চূড়ান্ত

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন চূড়ান্ত

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টার দায়িত্ব নির্ধারণ করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে উপদেষ্টাদের নির্দিষ্ট দায়িত্ব কাঠামো স্পষ্ট করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় থাকা উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে

নয়া পুলিশ প্রধান হলেন মো. আলী হোসেন ফকির

নয়া পুলিশ প্রধান হলেন মো. আলী হোসেন ফকির

সরকার মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে মো. আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে। এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট। বিস্তারিত আসছে ...

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল

নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তফসিলও আজ ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন এবং কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা

১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এই তথ্য জানান। মন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পূর্বে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি এ বিষয়ে সুপারিশ

১৭ বছরেও শেষ হয়নি পিলখানা হত্যার বিচার, আসামী হচ্ছেন শেখ হাসিনা

১৭ বছরেও শেষ হয়নি পিলখানা হত্যার বিচার, আসামী হচ্ছেন শেখ হাসিনা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় হিসেবে রক্তাক্ত হয়েছিল পিলখানা। সে সময় নিজ দেশের অন্যতম সুরক্ষিত স্থানে ৫৭ জন সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হবে—এমনটি কেউ কল্পনাও করেনি। ঘটনার দীর্ঘ ১৭ বছর পরও মামলাটি এখনো বিচারিক জটিলতার মধ্যে রয়েছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। প্রসিকিউশন সূত্র জানায়, এই বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত