শুক্রবার, ৩ জুলাই, ২০২৬১৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কাছ থেকে ওষুধ দিলেও মরছে না মশা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ আগস্ট ২০১৯, ১৯:২

শেয়ার করুনঃ
কাছ থেকে ওষুধ দিলেও মরছে না মশা!

মশা নিধন কাজে ব্যবহারে একটি বিদেশি ওষুধ সংগ্রহ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনের বারান্দায় বিশেষজ্ঞদের উপস্থিতিতে ওই ওষুধের ফিল্ড টেস্ট হয়েছে। এ জন্য ওষুধের নমুনা সংগ্রহ এবং ছোট একটি খাঁচায় ৫০টি মশা রাখা হয়। এরপর মাত্র এক হাত দূর থেকে এর চারপাশে একবার করে ওষুধ ছিটানো হয়। কিন্তু এরপরও খাঁচায় থাকা সব মশা মরেনি। মাত্র ২৪ শতাংশ মশা অচেতন অবস্থায় পড়েছিল। শুক্রবার (২ আগস্ট) দুপুরে ডিএসসিসি’র নগর ভবনের বারান্দায় এভাবেই মশা নিধনের ওষুধ পরীক্ষা করতে দেখা গেছে।

দীর্ঘদিন ধরে যেসব ওষুধ ব্যবহার হয়ে আসছে তাতে মশা মরে না বলে অভিযোগ উঠেছে। এরপর উচ্চ আদালত ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে নতুন করে মশার ওষুধ আনার সিদ্ধান্ত নেয় ঢাকার দুই সিটি করপোরেশন। এরইমধ্যে বায়ার করপোরেশন নামে ভারতীয় কোম্পানির ‘Aque k Delthrean (Deltamethrin) 2%EW’ নামে  ওষুধটির নমুনা সংগ্রহ করা হয়েছে। এটি জার্মানির তৈরি যা পানির সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হয়। শুক্রবার (২ আগস্ট) এই ওষুধের ফিল্ড-টেস্ট হয়। ওই পরীক্ষায় উপস্থিত কর্মকর্তারা নানা প্রশ্নের জবাব দিতে পারেননি। নগরীর মশা নিধনের জন্য যে কীটনাশক সংগ্রহ করা হয়, প্রথমে তা ডিএসসিসির নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা করা হয়। সিটি করপোরেশনের ফিল্ড টেস্ট পরীক্ষার নিয়ম অনুযায়ী দুই বর্গ স্কয়ার ফুটের তিনটি মশারির খাঁচায় ৫০টি মশা রাখা হয়। এরপর এক হাত দূর থেকে এর চারপাশে ফগিং করা হয়।

শুক্রবারের পরীক্ষায় ১নং নমুনায় ৫০টি মশার মধ্যে ১৩টি, ২নং নমুনায় ১৪টি ও ৩নং নমুনায় ৯টি মশা জ্ঞান হারিয়েছে। ফলে এর শতকরা হার দাঁড়িয়েছে যথাক্রমে-২৬, ২৮ ও ১৮ শতাংশ। ২৪ ঘণ্টা পর আগামীকাল (শনিবার) এই খাঁচাগুলো আবার দেখা হবে। যদি মৃতের সংখ্যা ৮০ শতাংশ হয় তাহলে ধরে নেওয়া হবে এই ওষুধের মান ঠিক রয়েছে। এরপর দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনাটি পাঠানো হবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ও খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরে। সেখানেও দুটি পরীক্ষা শেষে ওষুধ চূড়ান্ত করা হবে। নমুনা পরীক্ষার সময় উপস্থিত সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তাদের প্রশ্ন ছিল, এত কাছ থেকে ওষুধ ছিটানোর পরও কেন মশাগুলো মারা গেলো না।

আরও

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

তাদের প্রশ্ন, এখানে মশাকে ওষুধ দেওয়ার পর সেগুলো উড়ে যেতে পারছে না। বন্দি অবস্থায় থেকে প্রতিরোধের সুযোগ নেই। মাঠ পর্যায়ে তো এত কাছ থেকে ওষুধ প্রয়োগের সুযোগ নেই। মশা উড়ে চলে যায়। তাছাড়া ওষুধ দেওয়ার পর সেগুলো তাদের নিজের মতো করে উড়ে গিয়ে আলো-বাতাস ও খাবার গ্রহণ করে আবার সুস্থ হওয়ার সুযোগ থাকে। আর এ অবস্থায়ও যদি সবগুলো মশা না মরে তাহলে মাঠ পর্যায়ে মশা কীভাবে মরবে? এমন প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি আইইডিসিআরের কর্মকর্তারা। আর নমুনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের বায়ার করপোরেশনের শুভ দে বলেন, ‘এই ওষুধের পরীক্ষা এভাবেই হয়। এটিই নিয়ম।’ এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাফিজুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ বলেন, ‘এই প্রশ্ন আমাদেরও। আমরা তো আর টেকনিক্যাল পারসন না। পরীক্ষার কাজে যারা নিয়োজিত, তারাই ভালো বলতে পারবেন।’ 

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জানতে চাইলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা বলেছেন, ‘এখানে যেই মশা মরবে সেটি ফিল্ড পর্যায়েও মরার কথা। ফিল্ডে যদি একটি মশা ওষুধে আক্রান্ত হয় সেটি যেখানেই যাক পড়ে যাবে। একটি পরিপূর্ণ মশা না খেয়ে পাঁচ দিন পর্যন্ত থাকতে পারে। সে জন্য তাদের কাছে ২৪ ঘণ্টা কিছুই না। ২৪ ঘণ্টায় যদি মশা মরে সেটি মাঠ পর্যায়েও মারা যাবে।’ মশা নিধন কাজে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাঠ পর্যায়ে তো মশা মেশিনের শব্দ শুনেই তিন থেকে চার তলা বা তারও উপরে উঠে যায়। মশা তো ওষুধের নাগাল পায় না। আর এখানে এত কাছ থেকে ধীরগতিতে ওষুধ দিয়েও মশাকে মারা গেলো না। তাহলেই বুঝে নেন, ওষুধে মশা মরে কিনা? জানতে চাইলে ডিএসসিসি’র সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, ‘ওষুধ প্রয়োগের ৩০ মিনিট পর এক চতুর্থাংশ মশা মরছে। ২৪ ঘণ্টা পর যদি ৮০ ভাগ মশা মরে তাহলে আমরা ধরে নেবো এই ওষুধ কার্যকর।’

ইনিউজ ৭১/এম.আর

আরও

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি আশ্বস্ত করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণ সাধারণত বৃদ্ধি পায়।

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয় থেকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম এই ভূখণ্ডে না হলেও তার হৃদয়ের বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নজরুল শুধু একজন কবি

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

দেশের ভোক্তাদের জন্য স্বস্তির খবর এনে চলতি জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। বিইআরসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নতুন এ মূল্য জুলাই

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট এবং নীতিগতভাবে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলা প্রধান শিক্ষক সংকট নিরসনের পথে বড় অগ্রগতি এসেছে। ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) এ-সংক্রান্ত একটি মামলার রায় ঘোষণা করা হয়। এর ফলে দীর্ঘদিন স্থগিত থাকা নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি জটিলতা থাকছে