
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৯:৪৮

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সংসদবিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য দায়িত্ব বণ্টন করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় সংসদে প্রশ্নোত্তরসহ সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন।
