শুক্রবার, ৩ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

যোগ্যতা ও মেধায় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পানি সম্পদ উপমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ১:৪৭

শেয়ার করুনঃ
যোগ্যতা ও মেধায় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা: পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ একে এম এনামুল হক শামীম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায়, মেধায় ও যোগ্যতায় সেরা। তিনি মাদার অফ হিউম্যানিটি। আমাদের প্রধানমন্ত্রী সারা বিশ্বের সেরাদের সেরা একজন প্রধানমন্ত্রী। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর অংশে ভাঙন কবলিত এলাকার পরিদর্শন করতে। পানিবন্দি মানুষের যা প্রয়োজন তার ব্যবস্থা করা ও বাঁধ নির্মাণের জন্য নির্দেশ দিয়েছেন। শনিবার (২০ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কের টেপিবাড়ী এলাকায় (মলাহদ) নামক বাঁধ ভাঙন স্থান পরিদর্শন শেষে ভূঞাপুর পৌরসভা সংলগ্ন সুইচ গেটের পাশে উপজেলার পৌরসভা ও ইউনিয়ন সমূহের বন্যা ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পূর্বে উপমন্ত্রী এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী আরোও বলেন, ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার টেপিবাড়ী, তাড়াই এলাকায় ভাঙনকৃত রাস্তা মেরামেতের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মেরামেত কাজে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্য যমুনা নদীর পূর্বপাড়ের বেরী বাঁধের কাজ সম্পূর্ণ করা হবে। শুধু তাই নয় ত্রাণ বিতরণের পাশাপাশি বাঁধও দেয়া হবে।

এছাড়াও দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি বলেন, সারাদেশে একযোগে বন্যা শুরু হয়েছে। আমরা যথা সাধ্য চেষ্টা করছি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে। বন্যা চলাকালীন অবস্থায় আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ত্রাণ দিয়ে আপনাদের ছোট করতে চাই না। তাই বন্যা শেষ হলেই আপনাদের এলাকা রক্ষা করতে বেড়িবাঁধের কাজ শুরু হবে। তিনি আরোও বলেন, ভূঞাপুরে গবাদীপশু আশ্রয়ের জন্য একটি মুজিবকেল্লা করা হবে।

আরও

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-০৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল- ০৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল হক টিটু, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান এড্ভোকেট আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। জানা যায়, ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা বন্যা দুর্গত এলাকার  ১ হাজার ৯’শ টি পরিবারের মধ্যে বিভিন্ন প্রকারের শুকনো খাবার বিতরণ করা হয়।

ঢাকা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, রাতেই ঝোড়ো হাওয়া বইবে

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

শ্রীমঙ্গল হাসপাতালে অব্যবস্থাপনায় রোগীদের দুর্ভোগ

শ্রীমঙ্গল হাসপাতালে অব্যবস্থাপনায় রোগীদের দুর্ভোগ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৭

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৭

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশিদের ভারত ভ্রমণে নতুন সুযোগ, ভিসা জটিলতা নিয়ে নতুন বার্তা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত আবারও ট্যুরিস্ট ভিসা চালু করায় আবেদনকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিড় বেড়েছে। গত ২৮ জুন পর্যটন ভিসা সেবা পুনরায় চালু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক মানুষ আবেদন জমা দেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখ

১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত

১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত

বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক বৈষম্যের শিকার বলে বিবেচিত সশস্ত্র বাহিনীর ১৫০ জন কর্মকর্তার পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের আওতায় তারা পদোন্নতি, বকেয়া আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে বাস্তবায়ন করবে সশস্ত্র

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি আশ্বস্ত করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণ সাধারণত বৃদ্ধি পায়।

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয় থেকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম এই ভূখণ্ডে না হলেও তার হৃদয়ের বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, নজরুল শুধু একজন কবি

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

জুলাইয়ে এলপিজির দামে বড় স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমল

দেশের ভোক্তাদের জন্য স্বস্তির খবর এনে চলতি জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। বিইআরসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নতুন এ মূল্য জুলাই