বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিশ্বব্যাংক কর্মকর্তার লাশ বরিশালে আবাসিক হোটেলে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ০:২৩

শেয়ার করুনঃ
বিশ্বব্যাংক কর্মকর্তার লাশ বরিশালে আবাসিক হোটেলে

বরিশাল নগরীর সদর রোডের একটি অভিজাত আবাসিক হোটেলের কক্ষ থেকে বিশ্বব্যাংকের প্রকল্পের কর্মকর্তা প্রকৌশলী গোলাম মোস্তফার (৬৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।গোলাম মোস্তফা বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডি বাস্তবায়নাধীন একটি প্রকল্পের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ঢাকার শেওড়াপাড়া এলাকায়। তিন বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে বরিশালে সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ পরিদর্শনে এসে ওই হোটেলে অবস্থান নিয়েছিলেন। বরিশাল এলজিইডি’তে কর্মরত প্রকৌশলী আব্দুল হামিদ খান জানান, আবাসিক হোটেলের স্টাফরা অফিসে গিয়ে অবহিত করেন প্রকৌশলী গোলাম মোস্তফা দরজা খুলছেন না। এরপর হোটেলে গিয়ে তারাও অনেক ডাকাডাকি এবং দরজা ধাক্কাধাক্কি করেন। এতেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশে অবহিত করেন তারা। 

পরে দরজা ভেতর থেকে আটকানো থাকায় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দরজা ভেঙে বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাথরুমের ফ্লোরে উপুড় অবস্থায় পড়ে ছিলেন গোলাম মোস্তফা। কমোডে থাকাবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপুর হয়ে পড়ে গিয়ে তার নাকমুখ ফেঁটে গেছে এবং বুক কালো হয়ে গেছে বলে জানান হোটেল কর্তৃপক্ষ। প্রকৌশলী আব্দুল হামিদ খান আরো জানান, বরিশালের বিশ্বব্যাংকের চলমান প্রকল্পের কাজ দেখার জন্য গত মঙ্গলবার বরিশালে আসেন প্রকৌশলী গোলাম মোস্তফা। ওই সময় থেকেই তিনি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

 বরিশাল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল উদ্দিন জানান, প্রকৌশলী গোলাম মোস্তফা বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ ছিলেন। সম্প্রতি বরিশালে কিছু সাইক্লোন শেল্টারের কাজ সম্পন্ন হয়েছে। তিনি সেগুলো পর্যবেক্ষণ করতে এসেছিলেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলজিইডি’র কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এরপর তিনি গৌরনদীর একটি সাইট পরিদর্শন শেষে ওই দিন বিকেল ৩টা ৪৯ মিনিটে (সিসি টিভির রেকর্ড অনুযায়ী) তিনি হোটেল কক্ষে প্রবেশ করেন। এরপর তিনি কোনো মুঠোফোন রিসিভ করেননি। ধারণা করা হচ্ছে হোটেল কক্ষে যাওয়ার পরই তার মৃত্যু হয়।ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালী মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, হোটেল থেকে প্রকৌশলী গোলাম মোস্তফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

আরও

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী
বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

ইরানে অস্ত্র সরবরাহকারীদের শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানে অস্ত্র সরবরাহকারীদের শুল্কের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

উলিপুর বই মেলায় হঠাৎ হাজির আফসানা মিমি

ঢাকা–দিল্লি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে নিবিড় যোগাযোগে থাকার সিদ্ধান্ত

ঢাকা–দিল্লি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে নিবিড় যোগাযোগে থাকার সিদ্ধান্ত

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ছয় মাসের মধ্যে দেশের সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে। পাশাপাশি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস

জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে আলোচনা শেষে এটি পাস হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার প্রেক্ষাপটে আইনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি তাৎপর্য বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন আইনের মাধ্যমে সরকার এখন থেকে কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভিসা আবেদন করতে গিয়ে জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই শেষে যেসব