সোমবার, ২৯ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

উপজেলা নির্বাচন: কাউখালীতে সরব আ.লীগ, নিরব বিএনপি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৩০

শেয়ার করুনঃ
উপজেলা নির্বাচন: কাউখালীতে সরব আ.লীগ, নিরব বিএনপি

 আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে আওয়ামীলীগ ও জেপির সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণায় নির্বাচনী আমেজ বইছে। তৃণমূলের ভোটারদের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা।  তবে কেন্দ্রের নির্দেশনাহীন বিএনপি এখনও নিরব। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের যেমন একাধিক প্রার্থী ও তেমনি জাতীয় পার্টির (জেপি) মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীরা সরবে নেতা কর্মী সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। চায়ের টেবিল থেকে রাজনীতির টেবিল পর্যন্ত কাউখালীর সর্বত্র চলছে আগামী উপজেলা নির্বাচন এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। ব্যানার ফেস্টুনে ও পোস্টারে ছেঁয়ে গেছে কাউখালীর হাট-বাজার আর প্রত্যন্ত জনপদ। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে  আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। এলাকায় শুরু হয়েছে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী নানা প্রচারণা। অপরদিকে বিএনপি নির্বাচনে আসবে কি আসবেনা কেন্দ্রীয় ভাবে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দৌড়ে নবীন-প্রবীণ দেড় ডজন প্রার্থীর পদচারণায় কাউখালীর সর্বত্র এখন নির্বাচনী আমেজ শুরু হয়েছে। প্রার্থীরা এলাকা  চষে বেড়াচ্ছেন।  যাচ্ছেন ভোটারদের বাড়ি। প্রার্থীদে লক্ষ্য যে করেই হোক দলীয় মনোনয়ন পেতে হবে।  স্থানীয়দের সূত্রে জানাগেছে, ইতিমধ্যে আওয়ামীলীগ থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রশীদ মিল্টন,  উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, আওয়ামী মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহীন রেবেকা চৈতী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার। 

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতিমধ্যে মাঠে গণসংযোগ করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাংবাদিক মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারন সম্পাদক শাহ আলম নসু,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লাইয়েকুজ্জামান মিন্টু তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শাহীন মাহামুদ, কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলাা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পলাশ সিকদার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয় প্রত্যাশী হিসাবে ইতিমধ্যে মাঠে গণসংযোগ করেছেন উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহিদা হক, জেলা তাঁতী লীগের যুগ্ম আহŸায়ক নার্গিস আক্তার হাদিয়া, যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক লিপি আক্তার হ্যাপি। এছাড়া বর্তমান ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি গতবার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু এবারের নির্বাচনে সে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন। আওয়ামী লীগের ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের মাঠে গণংসযোগ করতে দেখা গেলেও বিএনপি ও অন্য দলের কাউকে এখনও মাঠে দেখা যাচ্ছে না। মনিরুজ্জামান পল্টন চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য উপজেলা জুড়ে চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হওয়ার পর বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি ছাত্রজীবন থেকে ছাত্রলীগ, যুবলীগ সব শেষ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কামরুজ্জামান মিঠু তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে গত পাঁচ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। তিনিও চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে গণসংযোগ করছেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের দলীয় রাজনীতির সঙ্গে জড়িত।

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রাজনৈতিক নানা প্রতিবন্ধকতার মাঝেও তিনি নিজের যোগ্যতায় অবস্থান ধরে রেখেছেন। আমিনুর রশীদ মিল্টন তিনি কাউখালী সদর ইউনিয়নের দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান। তিনি ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় চেয়ারম্যান নির্বাচিত হন। সামাজিক বিভিন্ন দরবার সালিশে দল মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করায় এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বর্তমানে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।  এছাড়া এক নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ও  জেপি নেতা আবু সাঈদ মিয়া মনু। তিনিও উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, কাউখালী উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় পার্টির কাজী হারুন আর রশীদ। ১৯৯০ সালে দ্বিতীয়বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন কাজী হারুন আর রশীদ। ১৯৯২ সালে উপজেলা পরিষদ বাতিল হওয়ায় ২০০৮ সাল পর্যন্ত উপজেলা পরিষদের নির্বাচন হয়নি। ২০০৯ সালে পুনরায় উপজেলা পরিষদের নির্বাচন হলে চেয়ারম্যান নির্বাচিত হন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর। ২০১৪ সালেও তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে অদ্যবর্তী পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা নির্বাচনে কাউখালীতে বিএনপির অবস্থান সৃদৃঢ় থাকলেও এবারের হিসেব ভিন্ন। সাংগঠনিক নানা সংকট ও কেন্দ্রীয় বিএনপি উপজেলা নির্বাচনে আসা না নিয়ে কোন সিদ্ধান্ত না থাকায় বিএনপির কোন কর্মতৎপরতা নেই মাঠে। ফলে ক্ষমতাসীন আ.লীগ ও জাতীয় পার্টি  জেপি) প্রার্থীরাই নির্বাচনের মাঠে ভোটের আমেজ ধরে রেখেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব: সেতুমন্ত্রী

প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব: সেতুমন্ত্রী

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

সর্বশেষ সংবাদ

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নের জন্য বর্তমান বাজেটকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি খাতে আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হলেও তা দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কৃষিকে আরও শক্তিশালী করতে জাতীয় আয়ের (জিডিপি) তুলনায় কৃষি খাতে বরাদ্দ ৫-৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭-৮ শতাংশে উন্নীত করা প্রয়োজন। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করায় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজেট

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক এবং শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা স্মরণ করছেন। মুস্তাফা মনোয়ার গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের