শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

সাজিদ হিটলার
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪

শেয়ার করুনঃ
তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আর্থিক চাপ কমছে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং এলএনজি সরবরাহ সংকটে বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। ফলে আমদানি ব্যয় বাড়ার পাশাপাশি দেশের বাজারে তুলনামূলক কম দামে বিক্রির কারণে লোকসান ও ভর্তুকির বোঝাও বাড়ছে।

গত সাড়ে ছয় মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি টাকা। ২০ সেপ্টেম্বর দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে। বর্তমানে আমদানিতে ব্যয় প্রায় ২০৫ টাকা, অথচ বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম জানান, মাসিক গড় লোকসান প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ডিসেম্বর পর্যন্ত লোকসান প্রায় ৫০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারত।

এদিকে চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসে এলএনজিতে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, যেখানে পুরো বছরের বরাদ্দ ছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। যুদ্ধের কারণে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি সরবরাহ বন্ধ থাকায় স্পট বাজারে নির্ভরতা বেড়েছে। বছরের শুরুতে এলএনজির দাম ছিল ১০-১২ ডলার, সেপ্টেম্বরে তা প্রায় ৩০ ডলারে উঠেছে। অতিরিক্ত ব্যয় হয়েছে আরও ১৭ হাজার ৪০০ কোটি টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান
গ্যাস সংকটে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে। এ কেন্দ্রগুলো থেকে ৪ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদনের সিদ্ধান্ত হয়েছে। কয়লা ও পরিবহন ব্যয়ও বেড়েছে। বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার লোকসান ধরা হলেও তা ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা রয়েছে। বছরে প্রায় ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি হয়, যার ৪৫ লাখ টন ডিজেল। মার্চ-আগস্টে মূল্য সমন্বয় না করায় বিপিসির লোকসান ২২ হাজার ৮৭৫ কোটি টাকা হয়েছে।

এলএনজিপেট্রোবাংলাবিদ্যুৎখাত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

সর্বশেষ সংবাদ

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও সপ্তাহজুড়ে পতনের শঙ্কা

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

তেলের দাম বাড়িয়েও কমছে না জ্বালানি খাতের আর্থিক চাপ

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের ভেতরে ফ্যাসিবাদী যোগাযোগ, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না। ক্ষেত্রবিশেষে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

এলএনজি-ফার্নেস অয়েলে ব্যয় বাড়ায় বিদ্যুতে বড় লোকসানের শঙ্কা

গ্যাস সংকট, কয়লা ও ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি এবং উচ্চমূল্যে এলএনজি আমদানির কারণে চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চলতি অর্থবছরে এ খাতে ৪৫ হাজার কোটি টাকা লোকসানের হিসাব ধরেছিল। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও আমদানি ব্যয় বাড়ায় সেই হিসাব এখন ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সংকট থাকায়

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর সমাপ্ত করে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

জাতিসংঘে গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব পেলেন ব্যারিস্টার জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে তাকে ‘লিগ্যাল অফিসার—বাংলাদেশ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি সভাপতির এক্সিকিউটিভ অফিসের অধীনে কাজ করবেন। ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ২ জুনের গোপন ভোটে তিনি ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি স্থানান্তর শুরু হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে সকাল থেকেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, শুক্রবার সকাল ৭টা থেকে গ্যাস সরবরাহ