
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি স্থানান্তর শুরু হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে সকাল থেকেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানিয়েছেন, সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
