
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫

পুলিশের কিছু সদস্য এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পিছপা হবে না। ক্ষেত্রবিশেষে শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
