বুধবার, ৪ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বেড়েছে বাণিজ্যমেলায় দর্শনার্থী ও বিক্রি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ২১:১১

শেয়ার করুনঃ
বেড়েছে বাণিজ্যমেলায় দর্শনার্থী ও বিক্রি
ক্রেতা-দর্শনার্থীদের পদচারণার সঙ্গে বিক্রি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় সপ্তাহে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। শুক্রবার (২৫ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলায় প্রবেশের জন্য প্রতিটি কাউন্টারের সামনে ছিলো মানুষের দীর্ঘ লাইন। দুপুরের আগেই মেলা প্রাঙ্গণ যেন জনসমুদ্রে পরিণত হয়।আর ক্রেতা-দর্শনার্থীর ভিড় বৃদ্ধি পাওয়ায় ছাড় ও আকর্ষণীয় অফার দিয়ে মেলায় আগতদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্টল মালিকরা।এদিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলার গেট সকাল ৯টায় উন্মুক্ত করার পর থেকেই দর্শনার্থীরা প্রবেশ করতে থাকেন। টিকিট কাউন্টারে বেলা বাড়ার সঙ্গে লাইনের সারিও দীর্ঘ হতে থাকে। তবে মেলা প্রাঙ্গণের পরিবেশ স্বাভাবিক ও শৃঙ্খলা মধ্যে রাখতে ভেতরে-বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ভোক্তা অধিদফতরের কর্মকর্তাদের তৎপরতা দেখা যায়। এছাড়া মাইকে প্রচার করা হচ্ছে বিভিন্ন পণ্যের ওপর ছাড়ের তথ্য।

অন্যদিকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে খুশি বিক্রেতা। তারা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শনার্থী বাড়ে। এজন্য পূর্ব অভিজ্ঞতায় তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। সপ্তাহের অন্য দিনগুলোতে দর্শনার্থী থাকলেও বিক্রি থাকে না। তবে ছুটির দিনে তাদের বেচাকেনা অন্যদিনের তুলনায় কয়েকগুণ বাড়ে। এছাড়া এক শ্রেণীর সুযোগ সন্ধানী ক্রেতার বিষয়ে তারা সিসি ক্যামেরাসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও তার কোনো সুফল মেলে না বলে অভিযোগ করেন বিক্রেতারা।একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ভোলার চরফ্যাশন থেকে পরিবার নিয়ে মেলায় এসেছেন হাসান। তিনি বলেন, চাকরিজীবী হওয়ায় সপ্তাহের অন্য দিনগুলোতে কাজের কারণে ইচ্ছা থাকলেও আসতে পারি না। আজ ছুটির দিন হওয়ায় কেনাকাটা করতে এসেছি। সাধারণত পরিবার নিয়ে সবসময় বের হওয়া হয় না। বাণিজ্যমেলার জন্য সেই চরফ্যাশন থেকে মেলায় এসেছি। এজন্য অফিস থেকে অতিরিক্ত দুইদিনের ছুটিও নিয়েছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন অভি বিশ্বাস। তিনি বলেন, পড়াশোনা নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। তাই ছুটির দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ও কিছু প্রয়োজনীয় পণ্য কিনতে মেলায় আসা। কারণ মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় পাওয়ার পাশাপাশি মানসম্মত পণ্যের নিশ্চয়তা ও বিদেশি পণ্য পাওয়া যায় এখানে।৫৬ নং প্যাভেলিয়নের অপরুপা গিফট হাউজের ম্যানেজার শেখ নয়ন জানান, মেলার তৃতীয় সপ্তাহে এসে বেচাকেনাসহ বেড়েছে দর্শনার্থী। সপ্তাহের অন্য দিনগুলোতে দর্শনার্থী থাকলেও বিক্রি থাকে না। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শনার্থীর সঙ্গে বিক্রিও বেড়েছে। গত তিন বছর ধরে মেলায় অংশ নেন তারা। এ বছর ক্রেতাদের আগ্রহ মেয়েদের কুর্তি আর গাউনের প্রতি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

বিলবোর্ড অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ, ট্রাফিক ও বাজারেও নজর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
বিলবোর্ড অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ, ট্রাফিক ও বাজারেও নজর
গত ৯ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এ মেলার পর্দা নামবে আগামী ৮ ফেব্রুয়ারি। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। প্রাপ্ত বয়স্কদের প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। এবারই প্রথম মেলার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে রয়েছে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল ৪১২টি। এবার বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হলো- থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মরিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান।

সর্বশেষ সংবাদ

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, সভায় পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোতে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা প্রতিটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল যাচাই করতে পারবেন। ইসি সচিবালয় জানায়, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করেছেন। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অপর

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, বরং নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একই দিন দুদক চেয়ারম্যানের সঙ্গে দুই কমিশনারও পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং হাফিজ আহ্সান ফরিদ। সদ্য বিদায়ি চেয়ারম্যান বলেন, ‘নতুন

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার সিস্টেম পরিবর্তন করা জরুরি। মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের আর কোনো সুযোগ থাকবে না। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় বিশেষ অতিথি