
প্রকাশ: ৭ জানুয়ারি ২০১৯, ১৭:২৯

বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। আজ সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। তাদের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এদিকে মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য প্রস্তুত করা হয়েছে নতুন গাড়ি। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনেও সব ধরনের আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এখন অপেক্ষা শুধু নতুন সরকারের নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণের।
গতকাল রোববার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। একই সঙ্গে দুপুর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা সংশ্লিষ্টদের ফোন করে শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হচ্ছেন যারা
মন্ত্রী

প্রতিমন্ত্রী
উপমন্ত্রী
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোট পেয়েছে মাত্র সাতটি আসন।
ইনিউজ ৭১/এম.আর