
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, পরিকল্পিতভাবে দেশের ওপর মাদক চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, এটি সারা দেশের সমস্যা। এ কারণে সরকার দেশজুড়ে ডোপ টেস্টের ওপর গুরুত্ব দিচ্ছে।
