
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩

দেশের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
