
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৫

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে সরকারের ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গুজব, অপতথ্য, মানহানি, বুলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টকে অপরাধের আওতায় এনে শাস্তির পরিধিও বাড়ানোর কথা বলা হয়েছে। তবে এসব বিধান জনগণের মৌলিক মানবাধিকার, বাক্স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে বলে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
