
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৭

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
