
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২১:৪১

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা ব্যক্তিদের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য আগ্রহী আবেদনকারীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
