
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৩:৯

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানি ছাড়া প্রায় ১১ দিন ভেসে থাকার পর একটি নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বেঁচে যাওয়া এক বাংলাদেশি। নিহতদের মধ্যে নয়জন বাংলাদেশি বলে দাবি করেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জের আবদুল করিম। তবে মিশরের পুলিশ এখনো সাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার মতো কোনো তথ্য পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
