
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৪৩

গণঅভ্যুত্থানের দুই বছর পরও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। মাঠপর্যায়ে প্রকাশ্যে পুলিশের তৎপরতা আগের তুলনায় বেড়েছে, অবকাঠামোগত সংস্কারও হয়েছে। তবে মনোবলের জায়গায় এখনো দুর্বলতা রয়েছে। একই সঙ্গে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়া এবং দলবদ্ধভাবে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে পুলিশের ওপর ২৭১টি হামলার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত পুলিশের ওপর ৮৭০টি হামলার ঘটনা ঘটে।
