রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চারশো ষোল আহত ছয়শো ঊনত্রিশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১২:৩১

শেয়ার করুনঃ
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চারশো ষোল আহত ছয়শো ঊনত্রিশ

গত জুলাই মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন আরও ১৮ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫৭ জন নারী এবং ৪৮ জন শিশু। ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩৮ জন, যা মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪ দশমিক ৭১ শতাংশ। এছাড়া পথচারী নিহত হয়েছেন ১০৬ জন, যা মোট নিহতের ২৫ দশমিক ৪৮ শতাংশ। চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, যা মোট নিহতের ১২ দশমিক ২৫ শতাংশ।

আরও

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি
যানবাহনভিত্তিক নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৮ জন, বাসের যাত্রী ২১ জন, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রলির আরোহী ১৯ জন, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের আরোহী ৭ জন, থ্রি-হুইলারের যাত্রী ৯৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ২৬ জন এবং রিকশা ও বাইসাইকেল আরোহী ৫ জন রয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১৬৯টি জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে, ৬৬টি শহরের সড়কে এবং ৭টি অন্যান্য স্থানে ঘটেছে। এর মধ্যে ১২৩টি মুখোমুখি সংঘর্ষ, ১৬৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৮টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৪টি যানবাহনের পেছনে আঘাত এবং ৯টি অন্যান্য কারণে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত ৭১১টি যানবাহনের মধ্যে মোটরসাইকেল ছিল ১৭২টি, বাস ১২৪টি, থ্রি-হুইলার ১৩১টি এবং ট্রাক ৯২টি। শতকরা হিসাবে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রলি, লরি ও ডাম্প ট্রাক ২২ দশমিক ৫০ শতাংশ, বাস ১৭ দশমিক ৪৪ শতাংশ, মোটরসাইকেল ২৪ দশমিক ১৯ শতাংশ, থ্রি-হুইলার ১৮ দশমিক ৪২ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৭ দশমিক ৩১ শতাংশ, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও জিপ ২ দশমিক ৯৫ শতাংশ, রিকশা ও বাইসাইকেল ১ দশমিক ৮২ শতাংশ এবং অজ্ঞাত যানবাহন ৫ দশমিক ৩৪ শতাংশ।

সড়ক_দুর্ঘটনাসড়ক_নিরাপত্তারোড_সেফটি_ফাউন্ডেশন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ২৯ দশমিক ০৩ শতাংশ এবং মোট প্রাণহানির ৩০ দশমিক ০৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে দুর্ঘটনার হার ২১ দশমিক ৬১ শতাংশ এবং প্রাণহানির হার ১৯ দশমিক ২৩ শতাংশ। বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।

আরও

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

সর্বশেষ সংবাদ

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের তাণ্ডব

ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের তাণ্ডব

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

মাদকসহ ধরা পড়লে সুপারিশেও ছাড় নয়: পিরোজপুরের পুলিশ সুপার

মাদকসহ ধরা পড়লে সুপারিশেও ছাড় নয়: পিরোজপুরের পুলিশ সুপার

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো.

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকটিতে যান এবং ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ক্লিনিকের সামনে টানিয়ে রাখা সমমনা দোকানদার সমিতির নামে একটি সাইনবোর্ড দেখতে পান এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সাইনবোর্ডটি ভেঙে

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন লঙ্ঘন করে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারের নাম বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা