বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

হাছান মাহমুদসহ বাইশ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১০:৫১

শেয়ার করুনঃ
হাছান মাহমুদসহ বাইশ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু

জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে। একই দিনে মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

এর আগে গত ৩০ জুন ট্রাইব্যুনাল ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই আদেশে ৬ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

আরও

জুলাই শহীদ পরিবার পাবে মিরপুরে বিনামূল্যে আধুনিক ফ্ল্যাট সুবিধা

জুলাই শহীদ পরিবার পাবে মিরপুরে বিনামূল্যে আধুনিক ফ্ল্যাট সুবিধা
মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন পাঁচজন। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অন্যদিকে পলাতক রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দেসহ অন্য আসামিরা।

এর আগে ৫ এপ্রিল প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করলে ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগ আমলে নেয়।

প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

জুলাই_গণঅভ্যুত্থানমানবতাবিরোধী_অপরাধসাক্ষ্যগ্রহণ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নতুন বাংলাদেশের প্রেরণার কেন্দ্র হবে জুলাই স্মৃতি জাদুঘর: ড. ইউনূস

নতুন বাংলাদেশের প্রেরণার কেন্দ্র হবে জুলাই স্মৃতি জাদুঘর: ড. ইউনূস

সর্বশেষ সংবাদ

দলকে বিভ্রান্ত এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে: সোহেল তাজ

দলকে বিভ্রান্ত এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে: সোহেল তাজ

তিন কর্মসূচি ঘিরে জবিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

তিন কর্মসূচি ঘিরে জবিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি

জুলাই শহীদ পরিবার পাবে মিরপুরে বিনামূল্যে আধুনিক ফ্ল্যাট সুবিধা

জুলাই শহীদ পরিবার পাবে মিরপুরে বিনামূল্যে আধুনিক ফ্ল্যাট সুবিধা

হাছান মাহমুদসহ বাইশ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু

হাছান মাহমুদসহ বাইশ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই শহীদ পরিবার পাবে মিরপুরে বিনামূল্যে আধুনিক ফ্ল্যাট সুবিধা

জুলাই শহীদ পরিবার পাবে মিরপুরে বিনামূল্যে আধুনিক ফ্ল্যাট সুবিধা

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, নির্মাণকাজ শেষ হলে এসব ভবনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। বুধবার (৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একার অর্জন নয়; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ আন্দোলন, গুম, খুন, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতার ফলেই এই গণ-অভ্যুত্থান সফল হয়েছে। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্রে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আবু সাঈদের ছবি ছাড়া কোনো প্রামাণ্যচিত্রকে গণ-অভ্যুত্থানের ডকুমেন্টারি বলা যায় না। একই সঙ্গে তিনি বলেন, প্রামাণ্যচিত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু জুলাই আন্দোলনের স্মারক নয়, বরং বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস থেকে অনুপ্রেরণা দেবে। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত

নতুন বাংলাদেশের প্রেরণার কেন্দ্র হবে জুলাই স্মৃতি জাদুঘর: ড. ইউনূস

নতুন বাংলাদেশের প্রেরণার কেন্দ্র হবে জুলাই স্মৃতি জাদুঘর: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতি কখনো পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের সাহস ও প্রেরণা জোগাবে। বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক