
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১৬:১১

নবম জাতীয় পে-স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হওয়ার ঘোষণা থাকলেও এখনো এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে পুরোনো বেতন কাঠামো অনুযায়ীই বেতন পাচ্ছেন। তবে অর্থ বিভাগ জানিয়েছে, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গে বকেয়া (এরিয়ার) হিসেবে পরিশোধ করা হবে।

