
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:৫২

দেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, আধুনিক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
