
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৫৯

সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন আহ্বান করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়াতেই নির্বাচন সম্পন্ন হবে।
