
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৪:১২

কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এটি সরকারের জন্য একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রয়োজন মনে করলে প্রধানমন্ত্রী নিজেই এ ধরনের সিদ্ধান্ত নেবেন।
