
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:২৪

দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন।
