
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:৪২

জুলাই চেতনা ব্যবহার করে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি নতুন রাজনৈতিক দল জুলাইয়ের কথা বলে ১৯৪৭ সালের আদর্শে ফিরে যেতে চায়। অথচ ১৯৪৭ সালে তারা ছিল না। তারা হীনস্বার্থে ১৯৪৭-কে গ্রহণ করে, ১৯৭১-কে বর্জন করে এবং আবার ২০২৪-কে গ্রহণ করছে।
