
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৬:৫৩

প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, গ্রামে সাধারণত একটি পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রান্তিক মানুষ কোনো ধরনের অতিরিক্ত আর্থিক চাপের মুখে না পড়েন।
