
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৮

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে মূল বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি আগের বেতনকাঠামোর মতো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
