
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১৩

দেশের নারী শিক্ষায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের জন্য উচ্চশিক্ষা পর্যায়ে বৃত্তির ব্যবস্থাও চালু করা হবে।
