বুধবার, ৮ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১১:৪৩

শেয়ার করুনঃ
বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ১৭৩টি শহর নিয়ে প্রকাশিত ২০২৬ সালের লাইভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। গত বছরের মতো এবারও ঢাকার অবস্থান ১৭১তম।

সোমবার প্রকাশিত ইআইইউর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ নম্বরের মধ্যে ঢাকা পেয়েছে মাত্র ৪২ নম্বর। এর নিচে রয়েছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক। অন্যদিকে তালিকার শীর্ষে টানা দ্বিতীয় বছরের মতো রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, যার স্কোর ৯৮। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার স্কোর ৯৭।

বাসযোগ্যতার সূচক নির্ধারণে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো—এই পাঁচটি সূচক বিবেচনা করা হয়েছে। ঢাকার স্থিতিশীলতায় ৪৫, স্বাস্থ্যসেবায় ৪২, সংস্কৃতি ও পরিবেশে ৪১, শিক্ষায় ৬৭ এবং অবকাঠামোতে মাত্র ২৭ নম্বর পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা খাত তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও নগর পরিবেশের দীর্ঘস্থায়ী দুর্বলতা ঢাকার বাসযোগ্যতাকে তলানির দিকে ঠেলে দিয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

অক্টোবরে নির্বাচন লক্ষ্য, তপশিল প্রস্তুত নির্বাচন কমিশনের

অক্টোবরে নির্বাচন লক্ষ্য, তপশিল প্রস্তুত নির্বাচন কমিশনের
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ার গড় বাসযোগ্যতার স্কোর বেড়ে ৭৪ হলেও ঢাকার স্কোর তার চেয়ে ৩২ পয়েন্ট কম। দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে পাকিস্তানের করাচি ৪৩ নম্বর নিয়ে ঢাকার এক ধাপ ওপরে ১৭০তম অবস্থানে রয়েছে।

বিশ্বব্যাপী গড় বাসযোগ্যতার স্কোর ৭৬ দশমিক ১-এ অপরিবর্তিত থাকলেও ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরান যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে স্থিতিশীলতার সূচকে অবনতি হয়েছে। অন্যদিকে স্বাস্থ্যসেবায় চীনের উন্নতি এবং জাপানের অগ্রগতির ফলে বৈশ্বিক সূচকে বড় ধরনের পতন এড়ানো সম্ভব হয়েছে।

বাসযোগ্য_শহরবিশ্ব_র‍্যাংকিং
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

নাজাফ থেকে কারবালায় খামেনির শেষযাত্রার প্রস্তুতি সম্পন্ন

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

মার্কিন হামলার জবাবে ৮৫ লক্ষ্যবস্তুতে ইরানের আঘাত

টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়াজুড়ে বন্যা পাহাড় ধস, নারীর মৃত্যু

টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়াজুড়ে বন্যা পাহাড় ধস, নারীর মৃত্যু

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবেই থাকল ঢাকা

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২২ আগস্ট শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

দুই ধাপে বাস্তবায়নের পথে সরকারি নবম বেতন কাঠামো প্রস্তাব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন কেবল অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবুজ সংকেত মিললেই প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যেই সুপারিশগুলো মন্ত্রিসভায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ বিভাগকে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই নতুন ব্যবস্থাপনায় কর্মী পাঠানো শুরু করা যাবে। মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, এবার কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই আগের তুলনায় ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। নতুন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের পরিচালনাগত সহায়তা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের দ্বিপাক্ষিক বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও সম্প্রসারণ ও সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের প্রতিপূরণ প্রক্রিয়া সহজতর করতে জাতিসংঘের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মিশন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তার জন্য

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বস্থানীয় পদ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বস্থানীয় পদ বাড়ানোর আহ্বান

নিউইয়র্কে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের জোরালো সমর্থন কামনা করেন। মঙ্গলবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শান্তিরক্ষা মিশনে