
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১১:৫৬

সরকারি ক্রয় কার্যক্রমকে আরও ফলপ্রসূ, স্বচ্ছ ও অর্থবহ করতে নতুন করে একটি কমিটি পুনর্গঠন করেছে সরকার। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পুনর্গঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে।
