
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪৫

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বিভিন্ন ধরনের ভাতা ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে কার্যকর হবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় এই নতুন বেতনকাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
