
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৫

নতুন পররাষ্ট্রনীতি কাঠামোর অংশ হিসেবে বাংলাদেশ চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যাচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, চীন থেকে ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। সোমবার (২২ জুন) থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকালে এই সামরিক চুক্তি উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
