
আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে বন্দিদের আর্থিক লেনদেন, অবস্থান শনাক্তকরণ এবং সার্বিক ব্যবস্থাপনায় এসেছে বড় ধরনের পরিবর্তন। রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ।
