
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:১৫

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে অন্যান্য খাতের থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় বাবদ সংরক্ষিত অর্থ থেকে।
