
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১৩:৩২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি অর্থ আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত-কে জামিন দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। সোমবার (৮ জুন) এ আদেশ দেন আপিল বিভাগ। আদালতের আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না বলে জানা গেছে।
