
প্রকাশ: ২৯ মে ২০২৬, ২২:০

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা নিয়ে জোর প্রস্তুতি চলছে। নতুন এই পে স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পাবেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানা গেছে।
