
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৪

একদিনের সরকারি সফরে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান এবং সেখান থেকে আকাশপথে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন।
